
নারী ক্রিকেটের একমাত্র ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। রাজনৈতিক পটপরিবর্তনে গতবারের তৃতীয় স্থান রূপালী ক্রীড়া পরিষদ এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ দল নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। এবার লিগে অংশগ্রহণ ফিও বাড়ছে দলগুলোর।
এবার লিগে অংশগ্রহণ ফি ১ লাখ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা (আগেরবারের চেয়ে ৫০ হাজার বেশি), আর রানার্সআপ দল পাবে দেড় লাখ টাকা। ঢাকার বাইরে ম্যাচ খেলতে প্রতি দলকে ১০ হাজার টাকা পরিবহন খরচ ও লাঞ্চ বাবদ ৭ হাজার টাকা দেওয়া হবে।
লিগের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে। এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (শেল্টেক্ ক্রিকেট একাডেমি)। রূপালী ক্রীড়া পরিষদ অংশ না নেওয়ায় দলটি আগামী মৌসুমে প্রথম বিভাগে নেমে যাবে।
বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা বিপিএল আয়োজন করতে পারিনি, মেয়েরা যেন অন্তত এই লিগে ভালো ক্রিকেট খেলতে পারে, সেটাই চাই। এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করছি। মান বজায় রেখে দ্রুতই লিগ শেষ করতে চাই। এরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে। গরমের আগেই লিগ শেষ করার পরিকল্পনা আছে।’

ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
১৯ মিনিট আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
১ ঘণ্টা আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
২ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
৩ ঘণ্টা আগে