মাউন্ট মঙ্গানুইয়ে সকালের দারুণ শুরুটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাংলাদেশের। আর এতে বড় ভূমিকা ডেভন কনওয়ের। চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে ছিলেন না। বাংলাদেশ সিরিজ দিয়ে দলে ফিরেছেন। ফিরেই দারুণ এক ইনিংসে প্রথম টেস্টে দলকে এগিয়ে নিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।
দলীয় ১ রানে অধিনায়ক টম ল্যাথামের বিদায়ের পর উইকেটে আসেন কনওয়ে। শরিফুল ইসলামের বলে লিটন দাসের ক্যাচ হয়ে ফেরেন ল্যাথাম। দিনের প্রথম এক ঘণ্টা বাংলাদেশের বোলারদের দাপটের মুখে ওপেনার উইল ইয়াংয়ের সঙ্গে দেখেশুনে খেলেছেন কনওয়ে। সময় যত গড়িয়েছে, বলের সুইং আর বাউন্স কমেছে। একই সঙ্গে পিচও শুকিয়েছে। তাসকিন আহমেদ-ইবাদত হোসেনরা তাতে বোলিংয়ের ধার হারিয়েছেন।
ইয়াংকে সঙ্গী করে সেই সুযোগটাই পুরোপুরি লুফে নিয়েছেন কনওয়ে। দ্বিতীয় উইকেটে ইয়াংয়ের সঙ্গে ১৩৮ রানের জুটি জমে তাঁর। রানআউটের কাটায় ইয়াংয়ের বিদায়ের পর রস টেলরকে নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। গত বছরের জুনে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকটা রাঙিয়েছিলেন ডাবল সেঞ্চুরি করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেঞ্চুরি ইনিংসটি ১৪ চার আর ১ ছক্কায় সাজিয়েছেন কনওয়ে। বাংলাদেশের ওপর রানের বোঝা ছাপাতে ইনিংসটা যত দূর বড় করতে চাইবেন তিনি। তাতে বাংলাদেশ বোলারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলাই যায়। একমাত্র শরিফুল ছাড়া তাসকিন-ইবাদত-মিরাজ এখনো উইকেটের অপেক্ষায় আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনুমিতভাবেই বেশ ফুরফুরে মেজাজে আছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ জয়ের পর এবার অজিদের ধবলধোলাই করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
তবে এই উন্মাদনার একটি উদ্বেগের দিকও ব্রাজিলিয়ানদের নজরে এসেছে। অতি-উত্তেজনার জেরে সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জে দুই দলের সমর্থকদের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনাটি তারা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। অবশ্য এই বিচ্ছিন্ন সহিংসতা ছাপিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যমের মূল ফোকাস বাং
১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। এর আগে সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে মুখোমুখি হবে...
৩ ঘণ্টা আগে