আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মই যেন করতে পারছেন না লোকেশ রাহুল। ভেন্যু, সংস্করণ বদলালেও রাহুলের অফফর্ম চলছেই। রাহুলের এই অফফর্ম দেখে পুরনো স্মৃতি মনে পড়ছে দিনেশ কার্তিকের।
২০২২ থেকে টেস্টে ফর্মহীনতায় ভুগছেন রাহুল। গত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাদা পোশাকে ৬ ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংস ব্যাটিং করে ১৫.৯০ গড়ে করেছেন ১৭৫ রান। এই সময়ে তাঁর একমাত্র ফিফটি এসেছে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এক অঙ্কের ঘরে তিনবার আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। রাহুলকে নিয়ে কার্তিক বলেন, ‘এটা পেশাদার জগৎ। এখানে অনেক দুঃখের মুহূর্তের মুখোমুখি তোমাকে হতে হবে। যখন তুমি এভাবে আউট হবে, তখন মনে করতে হবে যে এটাই তোমার শেষ ইনিংস। তোমার মতো ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। ড্রেসিংরুমে গিয়ে আমি আস্তে করে ওয়াশরুমে জেতাম। ওয়াশরুমে গিয়ে কেঁদে আসতাম। এই অনুভূতি তেমন একটা সুখকর না।’
১ মার্চ ইন্দোরে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে রাহুলের বিকল্প হিসেবে শুভমন গিলকে চান কার্তিক। গিল গতমাসে আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। তৃতীয় টেস্টে ভারতের একাদশ নিয়ে কার্তিক বলেন, ‘রাহুলের বিকল্প হিসেবে আমি শুভমন গিলকে চাচ্ছি। সে দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় টেস্টে ভারতের একাদশে শুধু একটা পরিবর্তন আসা উচিত। রাহুলের জন্য খারাপ লাগছে। সে খুবই চাপে আছে।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে