পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। ক্রাইস্টচার্চে সাকিব আল হাসান, লিটন দাসের জোড়া ফিফটিতে দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। এই খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশ করেছে ১৫২-৩।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে ইনিংসের উদ্বোধন করেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। সৌম্য ৪ বলে ৪ রান করে আউট হলে দলীয় ৭ রানেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তিন নম্বরে নামা লিটনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন শান্ত। তবে শান্ত এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ১৫ বলে করেছেন ১২ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে সাকিবকে সঙ্গে নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নেন লিটন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সপ্তম ফিফটি পেয়েছেন লিটন। ৪২ বলে ৬৯ করে আউট হলে তৃতীয় উইকেটের ৮৮ রানের জুটি ভেঙে যায়। ফিফটি পেয়েছেন সাকিবও। টানা দুই ম্যাচে ফিফটি পেয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২তম ফিফটি করেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব অপরাজিত আছেন ৩৬ বলে ৬০ রান করে।

নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৮২ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
১ ঘণ্টা আগে
আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
গৌহাটিতে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪০৫ রান করেছে ক্যারিবীয়রা। জিততেই হলে তাই শাই হোপের দলের দেওয়া রানের পাহাড় টপকাতে হবে স্বাগতিকদের।
৪ ঘণ্টা আগে