
ইডেন গার্ডেনসে আজ স্কটল্যান্ডের আয়নায় কি বাংলাদেশকেই দেখা গেল! সব ঠিক থাকলে গঙ্গার পারে ইডেনের এই বিকেলে তো স্কটিশদের জায়গায় লিটনদের থাকার কথা ছিল। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কটল্যান্ড যেমন খেলল, বারবার বাংলাদেশের কথাই যেন মনে পড়েছে!
ভারত-শ্রীলঙ্কায় যখন ২০ ওভারের আনন্দ আয়োজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন লিটন-মোস্তাফিজদের জন্য আড়াই কোটি টাকার টুর্নামেন্ট আয়োজন করেছে। বিসিবি চেষ্টা করেছে টুর্নামেন্ট যতটা সম্ভব জমকালো করা যায়। ভালো পারিশ্রমিকের সঙ্গে ম্যাচের আগে কনসার্টের আয়োজন। খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনে। নেই প্রত্যাশার আকাশচুম্বী চাপ, নেই বিশেষ তাড়া। নির্ভার চিত্তে খেলার সুযোগেও কি ঘুমপাড়ানি টি-টোয়েন্টি টুর্নামেন্টই না উপহার দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা!
মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টে ৩ ম্যাচে ৬টি ইনিংসের কোনোটিতেই কোনো দলের স্কোর ১৬০ পেরোয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ কেন ১৪০-১৫০ রানের দল, সেটিই যেন আবার প্রমাণ করছে বিসিবির এই ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। বেশির ভাগ স্কোর ১৪০ থেকে ১৬০ রানের মধ্যেই ঘুরপাক খেয়েছে। লো স্কোরিং টি-টোয়েন্টির মধ্যে যা একটু ধারাবাহিক রানে আছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশের অধিনায়ক লিটন ২ ইনিংসে ১০৮ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া দুর্বার একাদশের অধিনায়ক নুরুল হাসান সোহান ২ ইনিংসে ১০৪ রান করে আছেন দুইয়ে। আগামীকাল দুজনই মুখোমুখি হচ্ছেন টুর্নামেন্টের ফাইনালে।
এইচপি ও ‘এ’ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া আকবর আলীর দল দুরন্ত একাদশ ‘সিনিয়র’দের কাছে টানা দুই ম্যাচে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আজ তারা দুর্বারের বিপক্ষে অলআউট হয় ১৪৫ রানে। মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ৭ উইকেটের অনায়াস জয় তুলে নিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠে গেছে দুর্বার। সোহান অপরাজিত ছিলেন ২৪ বলে ২৮ রান করে।
লিগ পর্বে সেভাবে জমেনি ম্যাচ। বিসিবির আসল লক্ষ্যটা পূরণ হয়নি সেভাবে। খেলোয়াড়দের শুধু মাঠেই রাখা গেল, আদর্শ টি-টোয়েন্টি ম্যাচ উপহার দিতে তাঁরা ব্যর্থ। সোমবার সন্ধ্যা ৬টায় অদম্য কাপের ফাইনালটা যদি জমে, তাহলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ একটু স্বস্তি খুঁজে পেতে পারেন। না হলে আড়াই কোটি টাকার টুর্নামেন্টের সার্থকতা খুঁজে পাওয়া যে কঠিন হবে!

স্কটল্যান্ডের জায়গায় আজ থাকার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লিটন-মোস্তাফিজদের খেলতে হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ। বাংলাদেশের কারণে পাওয়া সুযোগের শুরুটা অবশ্য কাজে লাগাতে পারেনি স্কটিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে তারা।
৫ ঘণ্টা আগে
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সরকারের সঙ্গে আবারও পরামর্শ করবে পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে বসেছিল পাকিস্তান। কিন্তু শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিও ইনিংসে ৩ উইকেটের জয় পায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। যেখানে অবদান আছে ম্যাক্স ও ডাউডের। ফাহিমের সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে এই প্রসঙ্গে কথা বলেছেন ফাহিম।
৬ ঘণ্টা আগে
ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। পরিকল্পিতভাবেই এই কাজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
৭ ঘণ্টা আগে