Ajker Patrika

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয়বার এমন শাস্তি পেল লঙ্কানরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের কাছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারের পর দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। ধীরগতির ওভার রেটের অপরাধে দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্য শেষ হওয়া সিরিজে দ্বিতীয়বার একই অপরাধে শাস্তি পেল লঙ্কানরা।

২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল শ্রীলঙ্কা। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি থাকায় দলটিকে শাস্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

শনিবার আইসিসি এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করে। মাঠের আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনেন। অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়।

এর আগে চলতি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেও ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল তারা। একই অপরাধে সেবারও খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। এবার ধীরগতির ওভার রেটের শাস্তি দলটির জন্য বাড়তি হতাশা হয়ে এল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত