সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে নামলে একটু নড়েচড়ে বসেন দর্শকেরা। বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার বৃষ্টি ঝড়ানো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন এই মারকুটে ব্যাটার। ২০ ওভারের অন্যতম সেরা এই ব্যাটার এবার স্পর্শ করেছেন বিরাট কোহলির রেকর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে গত রাতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পান সূর্যকুমার। নেতৃত্ব পাওয়ার ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়েও দলকে জয় এনে দিয়েছেন। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। তাতে এক রেকর্ডে নামও লিখিয়েছেন সূর্যকুমার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ডে কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে সূর্য। কোহলি, সূর্য দুজনেই ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ১৬ বার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এমন রেকর্ড গড়তে কোহলির চেয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচ কম খেলেছেন সূর্য।
কোহলিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সূর্যর থাকছে চলমান ভারত-শ্রীলঙ্কা সিরিজেই। পাল্লেকেলেতে আজ সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এশিয়ার দুই দল। একই মাঠে পরশু হবে তৃতীয় টি-টোয়েন্টি। ক্যারিয়ারের সোনালি সময় কাটানো সূর্যকুমার আজ হোক বা অন্য কোনো সময়ে কোহলিকে যে ছাড়িয়ে যাবেন, সেটা না বললেও চলছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ সেরার রেকর্ড গড়তে কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ। অন্যদিকে ৬৯ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। এই তালিকার শীর্ষে দশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১২৯ ম্যাচে সাকিব ১২ বার হয়েছেন ম্যাচসেরা।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১৬ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে