নতুন নিয়মে সর্বোচ্চ ছয় ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড় ধরে রাখার এই নতুন নিয়ম ঘোষণা করেছে। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রযোজ্য এটি।
খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে আরও একটি নিয়মও রেখেছে বিসিসিআই। কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে সাত ক্রিকেটারও ধরে রাখতে পারবে। সে ক্ষেত্রে সর্বশেষ আইপিএলে খেলা ৫ জন ভারতের ও বিদেশি ক্রিকেটার হতে হবে, বাকি দুইজন হবে যাদের এর আগে অভিষেক হয়নি।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, চেন্নাই সুপার কিংস ছেড়ে দিচ্ছে মোস্তাফিজুর রহমানকে। এনডিটিভি জানিয়েছে, মোস্তাফিজের সঙ্গে গত টুর্নামেন্টে জুটি বেঁধে দুর্দান্ত বোলিং করা শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানাকে ধরে রেখেছে চেন্নাই। রেখে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকেও।
সর্বশেষ মৌসুমে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনেছিল মোস্তাফিজকে। তার আগের মৌসুমে খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
তবে আনক্যাপড খেলোয়াড়দের অবস্থা ৩১ অক্টোবরের আগ পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, এই সময়ের আগে ভারতের হয়ে অভিষেক হলে, সে আইপিএলের জন্য আনক্যাপড খেলোয়াড় বলে গণ্য হবে না। যদি কোনো খেলোয়াড় ১ নভেম্বর আন্তর্জাতিক অভিষেক করেন, তবে তিনি আইপিএল ২০২৫ মৌসুমের জন্য আনক্যাপড খেলোয়াড় হিসেবে গণ্য হবেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব খেলোয়াড়দের ধরে রাখতে পারে—
চেন্নাই সুপার কিংস: গত আসরের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ড্যারিল মিচেল, মাতিশা পাতিরানা, শিবম দুবেকে ধরে রাখছে।
মুম্বাই ইন্ডিয়ানস: পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ধরে রাখছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা, ঈশান কিষান ও আংশুই কামবোজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল ও ক্যামেরন গ্রিন।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল ও সন্দ্বীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আয়ার, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, হর্ষিত রানা ও ফিল সল্ট।
গুজরাট টাইটানস: শুভমান গিল, রশিদ খান, ডেভিড মিলার, সাই সুদর্শন, মোহাম্মদ শামি ও রাহুল তেওয়াতিয়া।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: লোকেশ রাহুল, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণয়, কুইন্টন ডি কক ও মায়াঙ্ক যাদব।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক ও অভিষেক পোরেল।
পাঞ্জাব কিংস: আর্শদীপ সিং, কাগিসো রাবাদা, স্যাম কারান, শশাঙ্ক সিং, লিয়াম লিভিংস্টোন ও অশুতোষ শর্মা।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৫ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে