শারজায় গতকালটা ছিল এশিয়ার জয়জয়কার। মরুর তপ্ত বিকেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রাতে একই মাঠে পাকিস্তান জিতেছে দাপটের সঙ্গে।
এবারের বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ খেললেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে গড়লেন এমন কীর্তি। সেই ম্যাচেই স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ, যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ১০ বছর পর জয়। রাতে শারজায় লড়াই হয়েছে দুই এশিয়ান শ্রীলঙ্কা ও পাকিস্তানের। লঙ্কানদের ৩১ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে শুভসূচনা করল পাকিস্তান নারী ক্রিকেট দল।
স্কোর কার্ডের দিকে তাকালেই বোঝা যাবে, এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ব্যাটাররা রানের জন্য কতটা ধুঁকছেন। বিকেলে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়ে ৭ উইকেটে করেছে ১১৯ রান। জয়ের লক্ষ্যে নামা স্কটল্যান্ড নারী ক্রিকেট দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। স্কটিশদের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১০৩ রানে। রাতে পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে নেমে যারপরনাই সংগ্রাম করেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। লঙ্কানরা আটকে গেছে ৯ উইকেটে ৮৫ রানে।
পাকিস্তানও শারজায় রাতের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের স্কোর ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৮৪ রান হয়ে যায়। সেখানেই ‘ম্যাজিক’ অধিনায়ক ফাতিমা সানার। ৬ নম্বরে নেমে করেছেন ২০ বলে ৩০ রান। মেরেছেন ৩ চার ও ১ ছক্কা। ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা যেখানে কাজ করছিল, সেখান থেকে তারা স্কোরটাকে নিয়ে যায় ১১৬ রানে। বোলিংয়ে ১০ রান খরচ করে নেন ২ উইকেট। করেছেন ১৭ বল।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সানা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু কৃতিত্ব দিয়েছেন পাকিস্তানি অধিনায়ককে। আতাপাত্তু বলেন, ‘সানাকে আমি ধন্যবাদ জানাতে চাই। সে দারুণ ক্রিকেট খেলেছে। সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। পাকিস্তানের জন্য এটা অবশ্যই ভালো কিছু।’
‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের সঙ্গে রয়েছে ওশেনিয়া মহাদেশের দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। একই মাঠে বিকেল ৪টায় থাকছে ‘বি’ গ্রুপের ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১০ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১২ ঘণ্টা আগে
আজ ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে বাংলাদেশের কোচ ইস্যু নিয়ে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আশা করি যে দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। আমি একজন ফুটবলার হিসেবে এবং দর্শকদের যে
১৩ ঘণ্টা আগে
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট...
১৪ ঘণ্টা আগে