
তাইজুল ইসলাম যে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন, ব্যাপারটা তেমন নয়। তবে টেস্টে যেভাবে তিনি মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, সেটা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা বেশির ভাগ সময় পারেন না। ধৈর্যের পরীক্ষায় তিনি পেছনে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।
বোলিংয়ে তো তাইজুল নিয়মিত ভেলকি দেখাচ্ছেন। বাঁ হাতের ঘূর্ণিতে নিয়মিত কাবু করছেন তিনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে এই বাঁহাতি স্পিনার যা করেছেন, তাতে পেছনে পড়ে গেলেন রবীন্দ্র জাদেজা, রঙ্গনা হেরাথের মতো তারকা স্পিনাররা।
জ্যামাইকার স্যাবাইনা পার্কে পরশু রাতে শেষ হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। লেজের দিকে দ্রুত গুটিয়ে যাওয়ার হাত থেকে তাইজুল দুই ইনিংসেই বাংলাদেশকে রক্ষা করেছেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৬৬ ও ৫০ বল। এই ১১৬ বল খেলে তিনি (তাইজুল) ছাড়িয়ে গেছেন কোহলিকে। ২০২৪ সালে তাইজুল টেস্টে খেলেছেন ৫৪০ বল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কোহলি এ বছর খেলেছেন ৫১৩ বল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ১০১ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাইজুল। ৭৪ রানে নিয়েছেন ৬ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসের মতো গুরুত্বপূর্ণ সময়ে ৫ উইকেট পেয়েছেন। টেস্টে তাঁর অভিষেক থেকে শুরু করে বাঁহাতি স্পিনারদের মধ্যে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সবচেয়ে বেশি। কারণ, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর তাইজুলের টেস্টে অভিষেক হয়েছে। এখন পর্যন্ত টেস্টে ১৫ বার ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। গত ১০ বছরের হিসেবে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রঙ্গনা হেরাথ ও রবীন্দ্র জাদেজা। তাইজুলের অভিষেক থেকে শুরু করে টেস্টে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১৩ বার করে পেয়েছেন হেরাথ ও জাদেজা।
তাইজুলকে পেছনে ফেলার সুযোগ এখনো রয়েছে কোহলির। কারণ, বাংলাদেশের ২০২৪ সালে আর কোনো টেস্ট নেই। অন্যদিকে কোহলি এ বছর খেলতে পারবেন তিন টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে শুরু হচ্ছে আগামীকাল। ১৪ ও ২৬ ডিসেম্বর দুই দলের সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে। দ্রুত বিদায় না নিলে কোহলি সহজেই পেছনে ফেলতে পারবেন তাইজুলকে। টেস্টে ২০২৪ সালে সবচেয়ে বেশি ২২১২ বল খেলেছেন জো রুট। এই তালিকায় দুইয়ে থাকা যশস্বী জয়সওয়াল ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলেছেন ১৭৬৫ বল।

বিশ্বকাপের ফাইনালের অপেক্ষায় আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে যখন ভাসছে পুরো দল, তখন লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন এক মুহূর্ত ধরা পড়েছে উদযাপনের মাঝেই।
৩১ মিনিট আগে
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৪০ বছর আগের স্মৃতি যেন আবারও ফিরে এল আর্জেন্টাইন ফুটবলে। সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক নেরি পুম্পিদো। আটলান্টার স্টেডিয়ামে বসে দলের জয় দেখার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বিশ্বকাপ জয়ী ফুটবলারের বিশ
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
৩ ঘণ্টা আগে