সাকিব আল হাসান আর খালেদ মাহমুদ সুজন দুজনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে লড়বেন। সাকিব মাঠে আর দলের প্রধান কোচ সুজন রণকৌশল সাজাবেন মাঠের বাইরে।
বিপিএল সামনে রেখে আজ প্রথম দিনের অনুশীলনে সাকিব অবশ্য অনুপস্থিত ছিলেন। অনুশীলনে শেষে সুজন জানিয়েছেন, সাকিব দলে থাকলে তাঁর কাজটা সহজ হয়, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। যে দলে সাকিব আল হাসান আছে, সে দলে কাজ করা সব সময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। আমার আর সাকিবের রসায়ন সব সময়ই ভালো।’
বিপিএলে কখনো শিরোপা জিততে পারেনি বরিশাল। শিরোপা জেতা নিয়ে সুজন বলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল গড়েছি। তারপরও বলব প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ। মোমেন্টাম ভালো থাকলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’
সুজন মনে করেন টি-টোয়েন্টির জন্য দারুণ দল ফরচুন বরিশাল। তবুও এই সংস্করণে ভালো করার সুযোগ থাকে সব দলের এই কথা মনে করিয়ে দিয়ে সুজন বললেন, ‘আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টির জন্য ঠিক যেমন হওয়া উচিত। সত্যি বলতে টি-টোয়েন্টি সংস্করণে কোনো দলকেই খারাপ বলার সুযোগ নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৩ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৭ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৯ ঘণ্টা আগে