
বাংলাদেশে হাম ভয়াবহ রূপ নিয়েছে। তা নিয়ে অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। হামের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। বিষয়টি নিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এবার হাম প্রতিরোধের বার্তা দিলেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় হাম থেকে বেঁচে থাকার উপায় জানান তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। সাকিব বলেন, ‘আসসালামুআলাইকমু। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে। প্রতিরোধ চিকিৎসার চেয়ে উত্তম। তাই আসুন আমরা একসঙ্গে হাম প্রতিরোধ করি, হামমুক্ত বাংলাদেশ গড়ি।’
হাম প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ বাঁ হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনের। তিনি বলেন, ‘মাঠে নামার আগে আমরা যেমন প্যাড, হেলমেট পরে সুরক্ষা নিশ্চিত করি, তেমনি জীবনের প্রতিটি লড়াইয়েও সুরক্ষা প্রয়োজন। আমরা সবাই মিলে এই হাম মোকাবেলা করতে পারি। একটু সচেতন হলেই হাম মোকাবেলা করা সম্ভব।’
হামের ভয়াবহতা থেকে বাঁচতে টিকা দেওয়ার পরামর্শ শরীফুলের, ‘আজ আমাদের এই আলাপটা ২২ গজের বাইরের। এই মুহূর্তে বাংলাদেশ এক ভয়াবহ ব্যাধির মোকাবেলা করছে—হাম। দেরি না করে আজই আপনার ৬ মাস থেকে ৫ বছরের সন্তানকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে হামের টিকা দিন।’
রিশাদ বলেন, ‘একটি টিকা আপনার শিশুকে বড় ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে।’
এরই মধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ টিতেই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ১৫ই মার্চ ২০২৬ থেকে এপ্রিলের শেষ নাগাদ হাম ও এর উপসর্গ নিয়ে ২৫৯ জনেরও বেশি শিশু মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) এই পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে। এখন পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে—যা গত বছরের তুলনায় অনেক বেশি।

প্রথম আন্তর্জাতিক আসরে খেলতে এসেই ইতিহাস বাংলাদেশ নারী হকি দলের। বাছাইপর্বে আজ চীনকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে তো উঠেছেই, নিশ্চিতও করেছে এশিয়ান গেমসের মেয়েদের হকিতে খেলাটাও।
৩২ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায় শেষ হয়েছে এ মাসের শুরুতে। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অ্যাডহক কমিটি। তামিম ইকবাল বিসিবির সেই অ্যাডহক কমিটির সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সদস্যের তালিকায়
১ ঘণ্টা আগে
বাঁহাতের স্লোয়ার-কাটারে ব্যাটারদের বিভ্রান্ত করতে ওস্তাদ মোস্তাফিজুর রহমান। বিশেষ করে ডেথ ওভারে যখন ব্যাটারদের হাত খুলে খেলার সময়, তখনই তাঁদের খোলসে পুড়ে ফেলেন তিনি। এবার তাঁকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
মাঠের বাইরের এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী হলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে টিম হোটেলে এক নারী ভক্ত নিরাপত্তা বলয় ভেঙে তাঁর হাত ধরে টান দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
৩ ঘণ্টা আগে