
মাঠের বাইরের এক অস্বস্তিকর ঘটনার সাক্ষী হলেন ভারতের তারকা ব্যাটার অভিষেক শর্মা। আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে টিম হোটেলে এক নারী ভক্ত নিরাপত্তা বলয় ভেঙে তাঁর হাত ধরে টান দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, হোটেলে দলের সঙ্গে হেঁটে যাওয়ার সময় এক নারী ভক্ত অভিষেকের হাত ধরেন। এতটাই শক্ত করে ধরেছিলেন যে, এই ক্রিকেটার চেষ্টা করেও ছাড়াতে পারেননি। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা ওই ভক্তের হাত ছাড়িয়ে নেন।
অভিষেকের হাত ধরার পর বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন ওই নারী ভক্ত। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি অভিষেক। এই ঘটনায় তৎক্ষণাৎ বিরক্তির ছাপ দেখা যায় এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ওপেনারের চোখেমুখে। হোটেলে নিরাপত্তাকর্মীরা থাকলেও এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটাকে সরাসরি নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছেন এবং ওই নারীর আচরণের সমালোচনা করেছেন। ব্যক্তিগত পরিসরে এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও মত দিয়েছেন অনেকে।
মাঠের খেলায় ঠিকই পারফর্ম করে যাচ্ছেন অভিষেক। গতকাল জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে হায়দরাবাদ। ৯ বল হাতে রেখে প্রথম মৌসুমের চ্যাম্পিয়নদের ২২৮ রান টপকে যায় অরেঞ্জ আর্মিরা। দল জেতানোর পথে ২৯ বলে ১১ চার এবং ১ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন অভিষেক; স্ট্রাইক রেট ১৯৬.৫৫।
এই ইনিংস খেলে কেইন উইলিয়ামসনকে পেছনে ফেলে সানরাইজার্স হায়দরাবাদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক বনে গেছেন অভিষেক। এখন পর্যন্ত ৮২ ম্যাচে ২১৩৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ২৯.২১, স্ট্রাইক রেট ১৬৯.২৮। সমান দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। ১৪১ রানের ইনিংসটি তাঁর সর্বোচ্চ। অন্যদিকে ৭৬ ম্যাচে ২,১০১ রান করেছেন উইলিয়ামসন; গড় ৩৬.২২, স্ট্রাইক রেট ১২৬। ১৮টি ফিফটি করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। কোনো সেঞ্চুরি নেই তাঁর।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে