
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যতিক্রমী উদ্যাপন করে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। এবার সমালোচনার জবাব দিলেন এই ব্যাটার। সাফ জানিয়ে দিলেন—কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না তাঁর।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যায় পাকিস্তান। আগে ব্যাট করে ১৭১ রানের সংগ্রহ পায় তারা। দলটির হয়ে ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ফারহান। ৫ চার ও ৩ ছয়ে ইনিংস সাজান তিনি। শুরুতে ঝোড়ো ব্যাটিং করলেও মাঝের ওভারে কিছুটা ঝিমিয়ে পড়েন ফারহান। ফিফটির পর এ দিন ব্যাটকে বন্দুক বানিয়ে ট্রিগারে চাপ দেওয়ার ইঙ্গিত করেন। যেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তাঁর এমন উদ্যাপনে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় ভক্তরা। ফারহানের এই উদ্যাপন নিয়ে পেহেলগামের সন্ত্রাসী হামলাকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাঁরা।
যদিও ফারহানের দাবি—কোনা বিচ্ছিন্ন ঘটনা নয়, কেবল ফিফটি উদ্যাপন করতেই তেমন করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে ফারহান বলেন, ‘আপনি যদি আমাকে ছক্কার কথা বলেন, তাহলে ভবিষ্যতে অনেক ছক্কা দেখতে পাবেন। সেই উদ্যাপন আমার জন্য তখন কেবল একটি মুহূর্ত ছিল। ফিফটি করার পর আমি খুব বেশি উদ্যাপন করি না। কিন্তু হঠাৎ গতকাল আমার মনে হলো, একটু উদ্যাপন করা যাক। আমি সেটাই করেছি। আমি জানি না মানুষ এটা কীভাবে নিচ্ছে। আমি এটা নিয়ে মাথা ঘামাই না। এরপর আমি বলব, আপনি যেখানেই খেলুন না কেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। এটা কেবল ভারতের বিপক্ষে নয়। আপনার প্রতিটি দলের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলা উচিত। আমি যেমন গতকাল খেলেছি।’
সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ফাইনালের দৌড়ে টিকে থাকতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে তাদের। সে ম্যাচকে সামনে রেখে পাওয়ারপ্লে ও মাঝের ওভারের ব্যাটিংয়ে ভালো করার তাগিদ দিচ্ছেন ফারহান।
নিজেদের পরিকল্পনা নিয়ে এ ব্যাটার বলেন, ‘আমি মনে করি, গত কয়েকটি ম্যাচে আমাদের যেটা সমস্যা ছিল, তা হলো, আমরা পাওয়ারপ্লেতে ভালো করতে পারছিলাম না। শুরুর দিকে আমাদের উইকেট পড়ে যাচ্ছিল। পাওয়ারপ্লের সঠিক ব্যবহার করা এবং উইকেট না দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে পাওয়ারপ্লেতে আমরা ভালো করেছি। আমরা শুরুর দিকে উইকেট দিইনি।। আমাদের পাওয়ারপ্লে খুব ভালো ছিল। প্রথম ১০ ওভারে ৯০ রান করেছিলাম। তবে মাঝের ওভারে আমাদের ছন্দপতন হয়েছে। সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।’

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের জন্য গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দলে নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন বসুন্ধরা কিংসে খেলার পর আজ মোহামেডানের সঙ্গে চুক্তি করেছেন জাতীয় দলের এই গোলরক্ষক। তাঁর সঙ্গে জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়কে দলে নিয়েছে সাদা-কালোরা।
৫ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।
৬ ঘণ্টা আগে
ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৯ ঘণ্টা আগে