Ajker Patrika

হাবিবুরের ইতিহাস, ৩৫ বলে সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৬: ০৪
হাবিবুরের ইতিহাস, ৩৫ বলে সেঞ্চুরি
৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান। রাইজিং স্টার্স এশিয়া কাপে ৩৫ বলে গড়লেন সেঞ্চুরি, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম। তাঁর এই রেকর্ড সেঞ্চুরির সুবাদে রাইজিং স্টার্স এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ ৮ উইকেটে হারিয়েছে হংকংকে।

আজ দোহায় টসে হেরে আগে ব্যাট করে বাবর হায়াতের ৬৩ রানের সুবাদে ৮ উইকেটে ১৬৭ রান তোলে হংকং। লক্ষ্যতাড়ায় ৮ উইকেট ৫৪ বল হাতে রেখে জিতে যায় বাংলাদেশ ‘এ’।

ওপেনিংয়ে এসে হাবিবুর ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হাবিবুর। ৮টি চার ও ১০টি ছয়ে সাজানো ইনিংসটির স্ট্রাইকরেট ২৮৫.৭১! এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন অধিনায়ক আকবর আলী। ১৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট-৩১৫.৩৮!

জিশান আলমকে নিয়ে ওপেনিংয়ে ১১১ রানের জুটি গড়েন হাবিবুর। ব্যক্তিগত ২০ রানের জিশান আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন হাবিবুর। শেষ উইকেট জুটিতে অধিনায়কের সঙ্গে ৪৯ রানের অবিছিন্ন জুটি গড়ে দলের বড় জয় নিশ্চিত করেন হাবিবুর। উইকেটে দুজনের জুটি গড়ার আগে জওয়াদ আবরার বিদায় নেন ব্যক্তিগত ২ রানে।

৩৫ বলে সেঞ্চুরি স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরি। আগের দ্রুততম সেঞ্চুরিটি ছিল ৪২ বলের। করেছিলেন পারভেজ হোসেন ইমন। হাবিবুরের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে পাওয়ার প্লেতেই ১০৭ রান তুলে ফেলে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত