মিকি আর্থারকে এবার নতুন ভূমিকায় নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন মিসবাহ-উল-হক। আর্থারের মতো কাউকে আনা মানে পাকিস্তানের ক্রিকেট সিস্টেমের গালে চড় মারার সমান মনে করেন মিসবাহ।
পাকিস্তান ছেলেদের ক্রিকেট দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন আর্থার। যেখানে আর্থারের নিয়োগের ব্যাপারটি একটু অদ্ভুতুড়ে। এই দক্ষিণ আফ্রিকানকে পিসিবি চাইলেও সব সময় পাবে না। একই সঙ্গে ডার্বিশায়ারের পূর্ণকালীন কোচের দায়িত্বেও থাকবেন আর্থার। তাই ইংলিশ কাউন্টি ও আন্তর্জাতিক ক্রিকেট একই সঙ্গে চললে আর্থার ব্যস্ত থাকবেন কাউন্টি নিয়েই।
মিসবাহর মতে, পূর্ণকালীন কাউকে নিয়ে আসতে না পারা পাকিস্তান ক্রিকেটের ব্যর্থতা। পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘এটা আমাদের ক্রিকেট সিস্টেমের ওপর থাপ্পড় মারা যেহেতু আমরা পূর্ণকালীন হাই-প্রোফাইল কোচ আনতে পারিনি। এটা লজ্জার বিষয় যে সেরা কেউ এখানে আসতে চায় না। আমরাও এমন কাউকে খুঁজি যে পাকিস্তানকে দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনা করে। আমি আমাদের নিজস্ব সিস্টেমকেই দায়ী করব। নিজেদের লোককে অসম্মান করে আমরা বাজে ভাবমূর্তি তৈরি করছি। বর্তমান ও সাবেক ক্রিকেটাররা কেউ কাউকে সম্মান করে না। নিজেদের ইউটিউব চ্যানেলের রেটিং বাড়ানোর কাজেই তারা ব্যস্ত থাকে।’
এর আগে ২০১৬ থেকে ২০১৯-এই তিন বছর পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। তাঁর অধীনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। তবে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে বিদায় নেন আর্থার।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে