২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেইন উইলিয়ামসন। একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার কথাও চিন্তা করছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে।
নিউজিল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকতে না পারার কারণ উইলিয়ামসন নিজেই জানিয়েছেন। এনজেডসির এক বিজ্ঞপ্তিতে কিউই এই তারকা ব্যাটার বলেন, ‘দলকে সব সংস্করণে এগিয়ে নিতে আমি সব সময়ই আগ্রহী। দলের হয়ে অবদান রাখতে চাই। তবে নিউজিল্যান্ডের গ্রীষ্মে বিদেশের সুযোগগুলো আমি লুফে নিতে চাই। কেন্দ্রীয় চুক্তি তাই গ্রহণ করতে পারছি না। নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে অনেক বড় পাওয়া। দলের জন্য অফুরন্ত দেওয়ার ইচ্ছা রয়েছে। যা-ই হোক, ক্রিকেটের বাইরে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই এবং তাদের নিয়ে দেশ অথবা দেশের বাইরে অভিজ্ঞতা নেওয়া খুব গুরুত্বপূর্ণ মনে করছি।’
এ বছরের ডিসেম্বরে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং সেটা ২০২৫-এর ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। ২০২৫-এর জানুয়ারিতে তাহলে একই সঙ্গে বিগ ব্যাশসহ অস্ট্রেলিয়ার এসএ টোয়েন্টি, বিপিএল ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইএল টি-টোয়েন্টি হওয়ার কথা। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও হতে পারে একই সময়ে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো শেষ হতে না হতেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। হয়তোবা টি-টোয়েন্টি লিগগুলোতে দেখা যেতে পারে উইলিয়ামসনকে।
এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিঙ্কের মতে, উইলিয়ামসনের অন্যান্য ব্যাপার নিয়েও চিন্তা-ভাবনার অধিকার রয়েছে। উইনিঙ্ক বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কেনকে ব্যস্ত রাখার এটাই ভালো উপায়। যাতে করে সে বর্তমান ও আগামীতে দলের জন্য নিজের সেরাটা দিতে পারে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা খুবই কম। এর বাইরে সে তো নিউজিল্যান্ডের জার্সিতে খেলার জন্য থাকছেই। অনেক চিন্তাভাবনা করে কেন্দ্রীয় চুক্তির খেলোয়াড় বাছাই করে এনজেডসি।’
২০২২-এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়েন উইলিয়ামসন। বর্তমানে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তাঁর নেতৃত্বেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে কিউইরা। তাতে ১০ বছর পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির আগেই বিদায়ঘণ্টা বাজল ব্ল্যাকক্যাপসদের। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কি না, সে ব্যাপারেও অনিশ্চিত তিনি। তবে এবার কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ভবিষ্যতে তিনি এই চুক্তি নিতে নিজেকে উন্মুক্ত রেখেছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৭ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২১ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে