বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম পর্ব শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে আজ টুর্নামেন্টের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। গতবারের চেয়ে দামও বেড়েছে টিকিটের।
মূলত ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা। ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডের গ্যালারিতে বসে। একমাত্র এই গ্যালারির টিকিটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বোচ্চ আড়াই হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম। দামের দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ডের পরেই রয়েছে ভিআইপি স্ট্যান্ড। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে দেড় হাজার টাকায়। ক্লাব হাউসের টিকিট মিলবে ৮০০ টাকায়। নর্থ, সাউথ—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। যেখানে গত বিপিএলে গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম ছিল দেড় হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ডের দাম ছিল এক হাজার টাকা আর ৫০০ টাকা ছিল ক্লাব হাউসের টিকিটের দাম। নর্থ, সাউন্ড—দুই স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ৩০০ টাকা।
চলতি সপ্তাহের শুক্রবার শুরু হবে ২০২৪ বিপিএল। উদ্বোধনী দিনের দুইটা ম্যাচের সময়ই ৩০ মিনিট করে পেছানো হয়েছে। প্রথম ম্যাচে বেলা আড়াইটায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল থেকেই পাওয়া যাবে টিকিট। তবে সিলেট ও চট্টগ্রাম পর্বের টিকিটের দাম এখনো ঘোষণা করা হয়নি।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট।
২০২৩ ও ২০২৪ বিপিএলে টিকিটের দামের তুলনা:
গ্যালারি বিপিএল ২০২৩ (টাকা) বিপিএল ২০২৪ (টাকা)
পূর্ব ২০০ ২০০
উত্তর/দক্ষিণ ৩০০ ৪০০
ক্লাব হাউস ৫০০ ৮০০
ভিআইপি ১০০০ ১৫০০
গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ ২৫০০

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে