
উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে জেতাতে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালে একই ঘটনার পুনরাবৃত্তি করেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ তম পর্বের শুরু এবং শেষের মতো মাঝের সময়টাতেও উজ্জ্বল ছিলেন দেশি ক্রিকেটাররা। সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাটে-বলে দাপট ছিল স্থানীয়দের।
ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের শিরোপা জিতেছে রাজশাহী। টুর্নামেন্টে শেষে সেরা পাঁচের তালিকায় একচেটিয়া দেশিদের আধিপত্য। ব্যাটিং কিংবা বোলিং–২ বিভাগেই সেরা পাঁচে আছেন মাত্র একজন করে বিদেশি ক্রিকেটার। বাকি জায়গাগুলো দেশিদের দখলে।
চট্টগ্রাম শিরোপা না জিতলেও টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠেছে শরীফুল ইসলামের হাতে। ১২ ম্যাচে ৫.৮৪ ইকোনমি রেটে নিয়েছেন ২৬ উইকেট। শরীফুলের ধারে কাছে নেই অন্য কোনো বোলার। বিপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে টুর্নামেন্টসেরা হয়েছেন তিনি। সেই সঙ্গে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের এই ক্রিকেটার। আগের রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের দখলে। ২০২৫ সালের বিপিএলে ২৫ উইকেট নেন এই গতি তারকা।
সমান ১৮ উইকেট নিয়ে বোলারদের তালিকার পরের স্থান দুটিতে আছেন নাসুম আহমেদ ও বিনুরা ফার্নান্দো। রিপন মন্ডল ১৭ ও হাসান মাহমুদ বিপিএল শেষ করেছেন ১৬ উইকেট নিয়ে। তালিকার চার ও পাঁচে আছেন তাঁরা।
রাজশাহীর কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে সিলেট টাইটানস। দল ফাইনালে ওঠতে না পারলেও রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন পারভেজ হোসেন ইমন। ১৩২.৯৯ স্ট্রাইকরেটে ৩৯৫ রান করেছেন এই বাঁ হাতি ব্যাটার। ৩৮২ রান নিয়ে দুইয়ে অবস্থান করছেন তাওহীদ হৃদয়; স্ট্রাইকরেট ১৩৭.৯০। তিনে আছেন তামিম। ১৩৬ স্ট্রাইকরেটে ৩৫৬ রান করেছেন রাজশাহীর এই ব্যাটার। ১ রান কম করে চার নম্বর জায়গাটির দখল নিয়েছেন রাজশাহীর অধিনায়ক শান্ত; স্ট্রাইকরেট ১৩৫। তালিকার একমাত্র বিদেশি ডেভিড মালান। ৯ ইনিংস ব্যাটিংয়ে নেমে ১১২.৩৫ স্ট্রাইকরেটে ৩০০ রান করেছেন রংপুর রাইডার্সের এই ইংলিশ ব্যাটার।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১২ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে