
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে স্টোকসের অবসরের কথা নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ইসিবি বলেছে, ‘ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বেন স্টোকস এই টেস্ট ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এই দলের জন্য সবচেয়ে অনুপ্রেরণামূলক অধিনায়ক ছিলেন। আপনার মতো একজন কিংবদন্তির আশা আমরাও করেছি।’
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন স্টোকস। ১৯ সেঞ্চুরি ও ৬২ ফিফটিতে করেছেন ১১২৯১ রান। বোলিংয়ে পেয়েছেন ৩৫২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। যার মধ্যে রয়েছে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে। ক্রিকেটকে বিদায় বলা স্টোকসকে শুভকামনা জানিয়ে ইসিবি বলেছে, ‘আমরা আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার অবসরজীবনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা। আপনাকে ছাড়া ইংল্যান্ড ক্রিকেট আর কখনো আগের মতো থাকবে না।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের আগেই অবসরের ঘোষণা দেন স্টোকস। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে গিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘কেন এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা পরে বলব। তবে এর আগে আমি এই দল, আপনারা সবাই এবং আমার আগে যারা ছিলেন—তাঁদের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি।এবার নামছি শেষবারের মতো।’
লর্ডসে ২০১৯ বিশ্বকাপ ফাইনালে তাঁর সেই ইনিংসটা এখনো ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। মহানাটকীয়তায় পরিপূর্ণ সুপার ওভার শেষে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে তাঁকে দেওয়া হয়েছিল ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। পরবর্তীতে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছেড়েছিলেন স্টোকস।
বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন স্টোকস। টেস্ট সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ট্রেন্ট ব্রিজে চলমান তৃতীয় টেস্টটা তাই হয়ে গেল সিরিজ নির্ধারণী।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন বি
১ সেকেন্ড আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে