সাকিব আল হাসানকে বিদায়ী উপহার দিয়েছেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর ঋষভ পন্ত। সাকিবকে কোহলির দেওয়া ব্যাটের ছবি এরই মধ্যে ‘ভাইরাল’। কিন্তু কানপুর টেস্টের পর সাকিব আসলেই আর টেস্ট খেলতে পারবেন না? তাঁর ইচ্ছে দেশের মাঠে বিদায় বলা। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা না পেলে সাকিবের পক্ষে এখন দেশে খেলে বিদায় নেওয়া কঠিন।
কানপুর টেস্টের প্রায় প্রতিদিনই তাই এসেছে সাকিবের বিদায়-প্রসঙ্গ। এল ম্যাচ শেষে দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনেও। সেখানে হাথুরু বললেন, ‘আমি শুনিনি যে এটাই তার শেষ টেস্ট। আমি এখনো পর্যন্ত জানি সে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবে।’
সাকিব যেহেতু অবসর ঘোষণা করেছেন, সামনে দল সাজাতে হাথুরুর পরিকল্পনা কী হবে? এ প্রশ্নে কোচ মনে করেন সাকিবের হুবুহু বিকল্প পাওয়া সম্ভব নয়, ‘সাকিব না থাকলে কী হবে, সে ভাবনা সব সময়ই থাকে। সে এখন তাঁর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে যাওয়ায় এটার পরিকল্পনা থাকেই। তবে সবার মতো আমিও অবাক হয়েছিলাম যখন সে বলল শেষ টেস্টটা সিরিজ হয়তো খেলতে চলেছি। কিছু খেলোয়াড় এমন থাকে, কিন্তু আপনি সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই প্রথমে দুবাই যাবেন সাকিব। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাওয়ার কথা তাঁর। সব যদি ঠিক থাকে তাহলে এ মাসের মাঝামাঝি সময়ে আসবেন দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে। আর নাহলে কানপুরেই শেষ সাকিবের।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে