আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ গতকাল বিগ ব্যাশে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। এমন কঠিন সময়ই আবার ইংল্যান্ড পেসারের আইপিএলের নিলামের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। আইপিএলে পারফরম্যান্সের চেয়ে বেশি বেতন পাচ্ছেন বলে মনে করছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২১ সালে ম্যাচ খেলেছেন কারান। পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হওয়ায় সুযোগ পাচ্ছেন না দলে। অন্যান্য টুর্নামেন্টেও তেমন বলার মতো পারফরম্যান্স করেননি তিনি। তবে ব্যাটে-বলে সিদ্ধহস্ত বলেই টি-টোয়েন্টি সংস্করণে তাঁর চাহিদা রয়েছে। চলমান বিগব্যাশে সিডনি সিক্সার্সের এই বোলারকে ভিত্তি মূল্য দেড় কোটি টাকায় এবার কিনেছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের নিলাম শেষ হওয়ার পর তাই আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেটারদের দাম নিয়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের দাম বেশি হয়েছে বলে সমালোচনা করছেন ডি ভিলিয়ার্স ও জেসন গিলেস্পি। তেমনি কারানের দাম নিয়েও প্রশ্ন ডি ভিলিয়ার্সের।
‘৩৬০ ডিগ্রি’ নামে খ্যাত ব্যাটার ডি ভিলিয়ার্স বলেছেন, ‘বিতর্কিত হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। কিন্তু, আমার মতে, সে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত বেতন পাচ্ছে। সে খারাপ খেলোয়াড় নয়। আমি তাকে পছন্দ করি। তার একটি দুর্দান্ত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে সেটা কয়েক বছর আগের কথা। আমার মনে হয় না সে সম্প্রতি আইপিএল খুব ভালো খেলেছে। এ ছাড়া, ইংল্যান্ডের হয়েও সে ব্যতিক্রম কিছু করেনি।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৫ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে