
পুরুষ ওয়ানডে বিশ্বকাপে দুইবার শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। অপেক্ষা ছিল কেবল মেয়েদের। সে অপেক্ষা শেষ হয়েছে গতকাল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা রেখে দিয়েছে আয়োজক ভারত।
প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ভারতের মেয়েরা। তাঁদের এই সাফল্য ছুঁয়ে গেছে দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিন্ন ভিন্ন বার্তায় হারমানপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মাদের প্রশংসায় ভাসিয়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বিরেন্দর শেবাগরা।
এক্সে ভারত নারী দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, ‘১৯৮৩ সালের বিশ্বকাপ জয় পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নগুলো তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আমাদের মহিলা ক্রিকেট দল সত্যিই বিশেষ কিছু করেছে। তারা সারা দেশের অসংখ্য তরুণীকে ব্যাট–বল তুলে মাঠে নামতে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বিশ্বাস করাতে পেরেছে যে তারাও একদিন বিশ্বকাপ জিততে পারে। ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েরা পুরো জাতিকে গর্বিত করেছে।’
শুভেচ্ছা বার্তায় অনিল কুম্বলে লিখেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ এক অভিযান। সুশৃঙ্খল, নির্ভীক এবং ঐক্যবদ্ধ ভারতীয় দল। এই জয় চাপের মুখে দলের ধারাবাহিকতা এবং সংযমের প্রতিফলন। দক্ষিণ আফ্রিকাকেও কৃতিত্ব দিতে হবে। তারা হৃদয় দিয়ে লড়াই করেছে। ফাইনালকে সত্যিকার অর্থেই দারুণ লড়াই করেছে।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোহলি লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস তৈরি করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ নিতে দেখে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য তাঁরা প্রশংসার দাবিদার। হারমান এবং পুরো দলের জন্য অভিনন্দন রইল। পর্দার আড়ালে কাজ করার জন্য পুরো দল এবং ব্যবস্থাপনাকে অভিনন্দন। ভারতকে অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো সবাই। এটি আমাদের দেশে এই খেলাটি গ্রহণের জন্য প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে।’
গৌতম গম্ভীর, ‘তোমরা শুধু ইতিহাসই তৈরি করোনি, এমন একটি উত্তরাধিকার তৈরি করেছো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মেয়েদের অনুপ্রাণিত করবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে