
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।
সবশেষ বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিয়েছে হোবার্ট। যেখানে ১১ ইনিংস বল করে ১৫ উইকেট নেন রিশাদ; হ্যারিকেন্সের হয়ে যা সর্বোচ্চ। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৮২ রান, বোলিং গড় ২০.৮৬। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট রিশাদের সেরা বোলিং। রিশাদ ছাড়াও হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।
বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। অনুষ্ঠান চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। পরদিন তা ওয়েবসাইট এবং সদস্যদের ইমেইলের মাধ্যমেও জানানো হবে।
রিশাদ শেষ পর্যন্ত হোবার্টের মৌসুমসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের পুরষ্কার জিততে পারবেন কি না সেটা পরের বিষয়। তবে ভক্তদের চাওয়া এই লেগস্পিনারের হাতেই উঠুক মৌসুমসেরার পুরষ্কার। হোবার্টের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়ছে।

এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
২ ঘণ্টা আগে
শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান—সব দিক থেকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ছিল সেটার ছাপ। ব্যাটিং কিংবা বোলিং—দুই বিভাগেই জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘুরিয়েছে সফরকারীরা। ফলস্বরূপ বড় জয়ে সিরিজ শুরু করেছে মিচেল মার্শের দল।
৩ ঘণ্টা আগে
আগামী ২৭ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। তার আগে আজ এই আয়োজনের উদ্বোধনী হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম হাসানদের মতো বাংলাদেশ দলের পরিচিত মুখরা।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আসন্ন এশিয়ান গেমসের পর এই সংস্করণের নেতৃত্বে আর দেখা যাবে না তাঁকে। উইকেটরক্ষক ব্যাটারের এই সিদ্ধান্ত মোটেও ভালো নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে