
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলকে জয়ের কৌশল বাতলে দিয়েছেন শহিদ আফ্রিদি। দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডারের মতে, সূর্যকুমার যাদবের দলকে হারাতে চাইলে ভুল কম করে সংযমী ও শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলতে হবে পাকিস্তানকে।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। দ্রুত রান তোলার জন্য স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন ব্যাটাররা। বোলাররাও নিজেদের জায়গা থেকে আক্রমণাত্মক হয়ে থাকেন। পাকিস্তানের ক্রিকেটারদের আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে বরং মৌলিক বিষয়গুলোর সঠিক বাস্তবায়নের ওপর জোর দিতে বলছেন আফ্রিদি। তাঁর মতে, এই বিষয়গুলোই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
আফ্রিদি বলেন, ‘ভুল হতেই পারে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগে যে দল কম ভুল করবে, তারাই শেষ পর্যন্ত জয়ী হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত আটবারের দেখায় সাতটিতেই হেরেছে পাকিস্তান। তবে এবার দারুণ কিছুর আশায় আছেন আফ্রিদি। বর্তমান পাকিস্তান দল নিয়ে বেশ আশাবাদী তিনি। দলটির লম্বা ব্যাটিং লাইন আশা দেখাচ্ছে সাবেক ক্রিকেটারকে। আট নম্বর পর্যন্ত সবাই ভালো ব্যাটিং করতে পারায় শুরুতে উইকেট পড়লেও আক্রমণাত্মক থাকতে সাহায্য করবে বলে মনে করেন আফ্রিদি। ওপেনারদের ভূমিকাকেও গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।
আফ্রিদি বলেন, ‘আমাদের শক্ত ব্যাটিং লাইনআপ রয়েছে। কয়েকজন ব্যাটার আছে যারা বড় শট খেলতে পারে। লক্ষ্য হওয়া উচিত যতটা সম্ভব বেশি সময় ক্রিজে টিকে থাকা। ওপেনারদের কাজ হবে রান তোলা। তবে বেপরোয়া হয়ে উইকেট বিলিয়ে দেওয়া যাবে না।’
ওপরের সারির ব্যাটারদের সময় নিয়ে ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন আফ্রিদি, ‘যদি আমাদের টপ ছয় ব্যাটার সেখানে ব্যর্থ হয়, তবে ষষ্ঠ উইকেটের পর শেষ দুই ব্যাটারকে বাকি ২৪ বলে দায়িত্ব নিতে দিতে হবে, যাতে একটি লড়াকু সংগ্রহ দাঁড় করানো যায়।’

আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকালে এসে দুপুরেই তাঁর চলে যাওয়ার কথা ছিল কলম্বোয়। আইসিসির আমন্ত্রণে আগামীকাল তাঁর দেখার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে আজ আইসিসিকে বুলবুল জানিয়েছেন, তাঁর পক্
২৭ মিনিট আগে
লোরকান টাকারের জন্য অন্যরকম একটা দিনই পার হলো বলতে হয়। আরও একবার সুযোগ পেয়েও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা হলো না তাঁর। টাকার আফসোস নিয়ে মাঠ ছাড়লেও আয়ারল্যান্ড জিতেছে দাপট দেখিয়েই। ওমানকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাদের প্রথম জয়।
২ ঘণ্টা আগে
ভারত তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা টি-টোয়েন্টি ব্যাটার মনে করা হয় অভিষেক শর্মাকে। এই সংস্করণের র্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনি। অসামান্য ধারাবাহিকতার পাশাপাশি মারকুটে ব্যাটিংয়েও আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। এরপরও অভিষেককে প্রকৃত ব্যাটার মনে করেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যূনতম লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। ৯৩ রানের হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেছে তারা। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর কৃত্রিম আলোয় অনুশীলনের ঘাটতির বিষয়টি তুলে ধরেছেন ডাচদের প্রধান কোচ রায়ান কুক। সেখানেই ওঠে আসে বাংলাদেশের নাম।
৫ ঘণ্টা আগে