
৮৯ রানে অলআউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুতেই বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছিল। বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এরপর থেকেই। টানা দুই ওয়ানডে জিতেছে দাপটের সঙ্গে। আজ শাহাদাত হোসেন দীপুর নেতৃত্বাধীন বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে।
প্রিটোরিয়ায় গত ৩ আগস্ট ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং জিতেছিল ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে ২৬ রানে। আজ একই প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে দীপুর দল। ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের বিধ্বংসী জয়।
প্রিটোরিয়ায় আজ ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং। ইনিংসের ষষ্ঠ বলে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) পেসার এসোসা আইহেভবাকে তুলে মারতে গিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন হাবিবুর রহমান সোহান।
১ রানে উইকেট পড়ার পর তিন নম্বরে নেমেছেন ইমার্জিং দলের অধিনায়ক শাহাদাত হোসেন দীপু। তবে তাঁর সঙ্গে ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের জুটি বড় হয়নি। এক ওভার বিরতিতে এসে রবিনকে (৮) ফিরিয়েছেন আইহেভবা। ইফতিখার হোসেন ইফতি ও দীপু এরপর বিপদে দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তাঁরা (ইফতি-দীপু)। ১১তম ওভারের শেষ বলে ইফতিকে ফিরিয়ে জুটি ভাঙেন ইউএসএসএর বাঁহাতি স্পিনার লেতন ত্রস্কি।
দীপু বিস্ফোরক ব্যাটিং করলেও ইফতি খেলেছেন ধীরেসুস্থে। ২৪ বলে ১৬ রান করা ইফতির বিদায়ে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর হয়ে যায় ১১ ওভারে ৩ উইকেটে ৭৮। তারপর আর বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দুজনে স্বাগতিক দলের বোলারদের ওপর চড়াও হয়েছেন।
চতুর্থ উইকেটে ৭২ বলে ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ইরফান শুক্কুর ও দীপু। ২১.৫ ওভারে বাংলাদেশ ইমার্জিং করে ৩ উইকেটে ১৬৭ রান। ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান আসে দীপুর ব্যাটে। ৫৬ বলের ইনিংসে ১২ চার ও ১ ছক্কা। শুক্কুরও ফিফটি ছুঁয়েছেন। ৩৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় করেন ৫৮ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক দীপু। একটা পর্যায়ে ইউএসএসএর স্কোর ছিল ১৯ ওভারে ১ উইকেটে ১২৬ রান। এখান থেকেই ধসের শুরু। ৪০ রানে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকেরা ৩৩.৫ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন ডেভিড টিগার। ৫৭ বলের ইনিংসে ৮ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬.৫ ওভারে ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির শেষ ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম এরই মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই বদলে গেল দিনক্ষণ।
২৩ মিনিট আগে
২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্ত
১ ঘণ্টা আগে
আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও সোহেল রানাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু স্বস্তির সঙ্গে চাপও আছে বাংলাদেশের কোচের। প্রথম ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ মাত্র দুই দিন। এ অল্প সময়েই নতুন-পুরোনোদের বোঝাপড়া তৈরি করে দলকে ম্য
১ ঘণ্টা আগে
শুটিং করতে গিয়ে রাচীন রবীন্দ্রর ভারত সিরিজে খেলা পড়ে গিয়েছিল অনিশ্চয়তার মুখে। যা আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তা-ই হলো। শুটিংয়ে দুর্ঘটনার শিকার নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের ভারত সিরিজই শেষ হয়ে গেল।
২ ঘণ্টা আগে