দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ) সহজেই হারিয়ে দিল জাকির হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
প্রিটোরিয়ায় গত পরশু বাংলাদেশের দেওয়া ৯০ রানের লক্ষ্য তাড়া করে ১৮৮ বলে হাতে রেখে জিতে যায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। আজ ইউএসএসএর বিপক্ষে জাকিরের দল হেসেখেলে জিতেছে। ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মেথডে ২৬ রানে জিতেছে জাকিরের দল।
২৪৯ রানের লক্ষ্যে নেমে ওভারপ্রতি ৬-এর বেশি রানরেটে খেলতে থাকে বাংলাদেশ। তাতে করে সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে। একটা পর্যায়ে ১২.২ ওভারে ৩ উইকেটে ৮০ রানে পরিণত হয়। তখন হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতিখার হোসেন ইফতি। চতুর্থ উইকেটে অঙ্কন-ইফতি ১০৬ রানের জুটি গড়েন।
৩৬ ওভারে বাংলাদেশের স্কোর যখন ৩ উইকেটে ১৮৬ রান, তখন আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। আম্পায়াররা যখন দেখছেন খেলা পরিচালনা করা সম্ভব না, তখন বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। ডিএলএস মেথডে জাকিরের দল তখন এগিয়ে ২৬ রানে। ইফতি ৮৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। অঙ্কনের ব্যাট থেকে আসে ৩৭ রান।৬৮ বল খেলে তিনিও অপরাজিত থাকেন।
এর আগের গল্পটা বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের গল্প। আরও স্পষ্ট করে বললে ইকবাল হাসান ইমনের। ১০ ওভারে ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। তাঁর আগুনে বোলিংয়ে ইউএসএসএ ৪৩ ওভারে ২৪৮ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করেন জেমস মুইয়ারহেড।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির শেষ ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম এরই মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই বদলে গেল দিনক্ষণ।
২২ মিনিট আগে
২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্ত
১ ঘণ্টা আগে
আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও সোহেল রানাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু স্বস্তির সঙ্গে চাপও আছে বাংলাদেশের কোচের। প্রথম ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ মাত্র দুই দিন। এ অল্প সময়েই নতুন-পুরোনোদের বোঝাপড়া তৈরি করে দলকে ম্য
১ ঘণ্টা আগে
শুটিং করতে গিয়ে রাচীন রবীন্দ্রর ভারত সিরিজে খেলা পড়ে গিয়েছিল অনিশ্চয়তার মুখে। যা আশঙ্কা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তা-ই হলো। শুটিংয়ে দুর্ঘটনার শিকার নিউজিল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের ভারত সিরিজই শেষ হয়ে গেল।
২ ঘণ্টা আগে