
লেগস্পিন ঘূর্ণিতে ব্যাটারদের বোকা বানাতে ওস্তাদ রশিদ খান। পেস বোলারদের মতো গতির পাশাপাশি কুইক টার্ন, গুগলিতে ব্যাটাররা বুঝে উঠতে পারেন না যে তাঁকে (রশিদ খান) কীভাবে খেলবেন। আফগানিস্তানের তারকা লেগস্পিনার আজ স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
একের পর এক রেকর্ড গড়া রশিদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ছিল ৬৯৬। নিউজিল্যান্ডের বিপক্ষে এক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট নিয়ে ৭০০ উইকেটের দরজায় কড়া নাড়তে থাকেন রশিদ। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ছুঁয়ে ফেললেন সেই মাইলফলক। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আরফান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম উঠে গেল রশিদের।
রশিদের মাইলফলকের ম্যাচটা আফগানিস্তানের জন্য টিকে থাকার লড়াইয়েরও ম্যাচ। টস হেরে আগে ব্যাটিং পাওয়া সংযুক্ত আরব আমিরাত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করেন শোয়েব খান। ৪৮ বলের ইনিংসে ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৭২ রান করেছে আফগানরা।
উইকেট নেওয়ার পাশাপাশি কিপটেমিতেও রশিদ খানের জুড়ি মেলা ভার। ৫১৩ ইনিংসে ৬.৫৯ ইকোনমিতে নিয়েছেন ৭০০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দুইয়ে থাকা ডোয়াইন ব্রাভোও অনেক পিছিয়ে রশিদের চেয়ে। ব্রাভো ৬৩১ উইকেট নিয়েছেন ৮.২৬ ইকোনমিতে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ছয়ে সাকিব আল হাসান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তিনি নিয়েছেন ৫০৭ উইকেট। ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নি সাকিবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলেননি তিনি। তবে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয় উইকেটশিকারী
উইকেট ইনিংস ইকোনমি
রশিদ খান ৭০০ ৫১৩ ৬.৫৯
ডোয়াইন ব্রাভো ৬৩১ ৫৪৬ ৮.২৬
সুনীল নারাইন ৬১৩ ৫৭৩ ৬.১৬
ইমরান তাহির ৫৭২ ৪৩১ ৬.৯৭
আন্দ্রে রাসেল ৫০৮ ৫২১ ৮.৮৪
সাকিব আল হাসান ৫০৭ ৪৬১ ৬.৮

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে