ক্রীড়া ডেস্ক ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর আবারও শিরোপার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলের কেউই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটও ছিল না কোনো দল।
নিউজিল্যান্ডকে অবশ্য ‘আন্ডারডগ’ ভাবা হচ্ছে টুর্নামেন্টের শুরু থেকে। আগামীকাল ফাইনাল সামনে রেখে কেন উইলিয়ামসন জানালেন, তাঁদের নিয়ে কী ভাবা হচ্ছে; তা নিয়ে মাথাব্যথা নেই। দলের সব মনোযোগ নিজেদের খেলায়। সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেছেন, ‘আন্ডারডগ হওয়া নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা নিজেদের খেলায় মনোযোগ দিচ্ছি। সেরাটা দিয়েই চেষ্টা করব। একটা দল হয়েই আমরা ভালো কিছু করতে চাই। ভিন্ন ট্যাগ এমন কিছু নয়, যা আমরা নিয়ন্ত্রণ করি।’
শেষ ৬ বছর ধরে বিশ্বকাপে দারুণ খেলছে নিউজিল্যান্ড। এই সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ বিশ্বকাপের তিনটিরই ফাইনাল খেলছে তারা। তবে শিরোপা জিততে পারেনি একবারও। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান উইলিয়ামসন, ‘শিরোপার খুব কাছে এসেছি আমরা। ফাইনাল নিয়ে অবশ্যই নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। এর আগেও আমরা বড় মঞ্চে শিরোপা জিততে পারিনি। আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাই আর কোনো ভুল করতে চাই না।’

আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার সময় চলে এল বলে। তবে এবার আর প্যারিসের থিয়েটার দ্যু শাতলে নয়। ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর হবে লন্ডনে।
২৪ মিনিট আগে
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
১২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১৩ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১৪ ঘণ্টা আগে