
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুরুটা ভালোই করেছিলেন রিশাদ হোসেন। পিএসএল ক্যারিয়ারের প্রথম দু্ই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশি এই লেগস্পিনারকে লেগেছে বড্ড অচেনা। মুক্তহস্তে রান বিলিয়েছেন। দল লাহোর কালান্দার্স হেরেছে বাজেভাবে।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে খেলেছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে মুলতান সুলতানসের প্রথম সারির দুই ব্যাটার উসমান খান, অ্যাশটন টার্নারের উইকেট রিশাদ নিলেও খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে খরচ করেন ৪৫ রান। বোলিংয়ে না পারলেও যে ব্যাটিংয়ে মাঝেমধ্যে ঝলক দেখান, সেখানে করেছেন ৪ বলে ২ রান। রিশাদের ব্যর্থতার দিনে লাহোর হেরেছে ৩৩ রানে।
রিশাদের ভুলে যাওয়ার মতো একটি দিনে তাঁর ওপর ভরসা রাখছেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘রিশাদ ভালো বোলিং করছে। উইকেট পাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে পিচ সহায়তা করেনি। আর টুর্নামেন্ট যতই এগোবে, সে আরও বেশি কার্যকরী হবে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়েছেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লেতে (৬ ওভার) মুলতান কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৭৯ রান। বিস্ফোরক মুলতানকে থামাতে লাহোরের সাত বোলার বোলিং করেছেন। তাঁদের মধ্যে আসিফ আফ্রিদি (৬.৫ ইকোনমি) ও সিকান্দার রাজা (৭.৫ ইকোনমি) তুলনামূলক ভালো বোলিং করেছেন। দুজনেই নিয়েছেন একটি করে উইকেট। ঝোড়ো শুরু করা মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৮ রান করে।
৩৩ রানে হারের পর লাহোর কালান্দার্স ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। তাদের নেট রানরেট +১.০৯৫। লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ তারা খেলে ফেলেছে। শাহিনের আশা টুর্নামেন্টের বাকি অংশে লাহোর ঘুরে দাঁড়াবে। লাহোর অধিনায়ক বলেন, ‘কন্ডিশন কঠিন ছিল। বোলাররা ভিন্ন কিছু চেষ্টা করেছে। তবে বল সহজেই ব্যাটে আসছিল। টুর্নামেন্ট সবে শুরু। এখনো অনেক দূর যেতে হবে।’
লাহোর কালান্দার্স ৪ ম্যাচ খেললেও রিশাদ খেলেছেন ৩ ম্যাচ। ৮.৫০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। তাঁর সমান ৮ উইকেট নিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের শাদাব খান ও করাচি কিংসের আব্বাস আফ্রিদি। ১১ ও ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষ দুইয়ে জেসন হোল্ডার ও হাসান আলী। হোল্ডার খেলছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। আর হাসানের দল করাচি কিংসে।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৪ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগে