
৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে শূন্য রানে আউটের তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিরাট কোহলির। ব্যাট হাতে বাজে সময় পার করায় তাঁর অবসরের গুঞ্জন উঠেছে। তবে সুনীল গাভাস্কারের বিশ্বাস, এখনই অবসরের সময় হয়নি সাবেক অধিনায়কের।
ইতোমধ্যে টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি। ২০২৭ বিশ্বকাপ খেলার লক্ষ্যে ওয়ানডেতে খেলা চালিয়ে যাচ্ছেন ভারতের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন। এর আগে সবশেষ গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে মাঠে নেমেছিলেন কোহলি। সাত মাসেরও বেশি সময়ের বিরতি শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রত্যাবর্তন হয় তাঁর। পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ডাক মারেন কোহলি।
দ্বিতীয় ওয়ানডে শেষে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ান কোহলি। অনেকে ধরেই নিয়েছিল, হাত নেড়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। সে ঝড় থামালেন গাভাস্কার। সিডনিতে শেষ ওয়ানডেতে চেনা কোহলিকে দেখার অপেক্ষায় আছেন সাবেক অধিনায়ক।
গাভাস্কার বলেন, ‘কোহলি ১৪,০০০ এর বেশি রান করেছে। ৫২টি ওয়ানডে এবং ৩২টি টেস্ট সেঞ্চুরি রয়েছে তাঁর। ভারতের হয়ে সে অনেক রান করেছে। তার মধ্যে এখনো দলকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। হয়তো আমরা সিডনিতে তাঁর কাছ থেকে একটি বড় ইনিংস দেখতে পাব। অ্যাডিলেড সবসময়ই তার প্রিয় মাঠগুলির মধ্যে একটি। তাই কোহলির কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল। কিন্তু সময় পক্ষে না আসায় যা হওয়ার হয়েছে।’
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ভক্তদের উদ্দেশ্যে কোহলির হাত নাড়ানোর কারণটাও ব্যাখ্যা করেছেন গাভাস্কার, ‘এটি একটি দুর্দান্ত দৃশ্য ছিল। দর্শকদের বেশিরভাগই অস্ট্রেলিয়ান ছিলেন যারা কোহলিকে অভিনন্দন জানাচ্ছিলেন। তিনি কেবল সেই সম্মানের স্বীকৃতি হিসেবে সবার উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন। সেখানে অনেক সাবেক খেলোয়াড় এবং কর্মকর্তারা বসে ছিল।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২২ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে