
এবারের আগে তিনবার ফাইনাল খেলে বরিশালের হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই চ্যাম্পিয়ন হতে পারেনি বিপিএলে। বরিশালবাসীর সেই আক্ষেপ এবার ঘুচিয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয়বারের চেষ্টায় প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
চ্যাম্পিয়নদের রেশ থাকতেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচের সঙ্গে মজা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সাবেক গুরু মোহাম্মদ সালাহ উদ্দিনের সঙ্গে এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে খুনশুটি করেছেন বরিশালের পেসার। ফাইনালে গুরুর দল কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়েই চ্যাম্পিয়ন হন সাইফউদ্দিনরা।
চ্যাম্পিয়ন হওয়ায় তাই অতীতের এক ভবিষ্যদ্বাণী আবারও সামনে নিয়ে এসেছেন সাইফউদ্দিন। গত বছরের ডিসেম্বরে বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সালাহ উদ্দিন। বাংলাদেশের সাবেক সহকারী কোচ ছবিতে বুঝিয়ে দিয়েছিলেন কুমিল্লার চারটি শিরোপা রয়েছে। সেই পোস্টে সাইফউদ্দিন কমেন্ট করেছিলেন এভাবে—‘স্যার, ইনশা আল্লাহ এবার বরিশাল চ্যাম্পিয়ন হবে।’
সেটাই আজ সালাহ উদ্দিনকে স্মরণ করে দিয়েছেন সাইফউদ্দিন। আজ সেই পোস্টে আবারও কমেন্ট করেন তিনি। বাংলাদেশি অলরাউন্ডার লেখেন, ‘স্যার, বলছিলাম কিন্তু আগেই।’ সঙ্গে এবারের বিপিএলের ট্রফি হাতে বিজয়োল্লাসের ছবিও জুড়ে দেন সাইফউদ্দিন। পরে শিষ্যের কমেন্টে রসিকতা করে সালাহ উদ্দিন জানতে চান, ‘কী বলছিলি? প্রতিবারই তো বলিস মনে থাকে না, এই বার মনে পড়ল।’
কুমিল্লার হয়ে ২০১৯ বিপিএলের চ্যাম্পিয়ন সদস্য ছিলেন সাইফউদ্দিন। এবার চ্যাম্পিয়ন বরিশালের হয়ে শুরুতে খেলতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার। চোট তাঁর ফেরাটা দীর্ঘায়িত করেছে। তবে দেরিতে ফিরলেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন তিনি। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে যৌথভাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার বিলাল খানের সঙ্গে উইকেট শিকারির তালিকায় চারে আছেন তিনি।
ফাইনাল ম্যাচে সাইফউদ্দিনের করা বরিশালের বোলিংয়ের শেষ ওভারটি সবার নজর কেড়েছে। ৪ রান অতিরিক্ত দিলেও ৭ রানের বেশি নিতে পারেননি কুমিল্লার ব্যাটার আন্দ্রে রাসেল। দুর্দান্ত সব ইয়র্কার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের ব্যাটকে নিশ্চুপ থাকতে বাধ্য করেছেন সাইফউদ্দিন। তাই তো চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন দলের অধিনায়ক তামিম। তামিমের ভাষায়, ম্যাচের আসল নায়ক সাইফউদ্দিনই।
দারুণ এই মুহূর্তে তাই সাবেক গুরুর সঙ্গে রসিকতা করতে ছাড়লেন না সাইফউদ্দিন। সালাহ উদ্দিনের সঙ্গে খুনশুটির বিষয়ে আজকের পত্রিকাকে তিনি ‘স্যারকে একটু জ্বালা ধরিয়ে দিলাম আর কী’ বলেই হাসিতে ফেটে পড়লেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৭ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১০ ঘণ্টা আগে