
কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ছিল—টেস্ট অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এমন একটি প্রসঙ্গ সামনে আসায় আলোচনা বেড়েছিল আরও। যদিও ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছিলেন শুধু খেলায় মনোযোগী হওয়ার কথা। তবে আজ কলম্বোয় ইনিংস ও ৭৮ রানে হারের পর সেই আলোচনা আর জল্পনা-জটিলতায় রাখেননি। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে শান্ত জানিয়ে দিয়েছেন—তিনি আর টেস্ট দলের অধিনায়কত্ব করবেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে শান্ত বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি টেস্ট অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব ধারাবাহিক করতে চাই না। সবাইকে পরিস্কারভাবে ম্যাসেজটা দিতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি, এটাতে দলের ভালো কিছুই হবে।’
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় শান্তকে। তখন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনা ছাড়াই তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়।
গলে প্রথম টেস্টে ব্যাটিং ও নেতৃত্বে দারুণ ভূমিকা রাখেন শান্ত। তিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়বেন না বলেও আশা করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে দ্বিতীয় টেস্টে এসে সব ছাপিয়ে হতাশায় আচ্ছন্ন বাংলাদেশ। ব্যাটিংয়ে ধসে পড়ার সেই পুরোনো গল্প। দুই ইনিংস মিলে শ্রীলঙ্কার এক ইনিংসের রান করতে না পারা, কিছুটা হতাশারই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রথম টেস্ট যেভাবে শেষ করেছিলাম, তারপর এই টেস্টের পারফরম্যান্স খুবই হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মান অনুযায়ী হয়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাতে পারিনি।’
শান্তর নেতৃত্বে ১৪ টেস্টে ৪ জয়ের বিপরীতে ৯ হার, একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে দেশের মাঠে প্রথম টেস্ট জয় ছিল বাংলাদেশ বিশেষ অর্জন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৭ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৮ ঘণ্টা আগে