অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ওয়ানডেতেও বাবর আজমের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। দুর্দান্ত এক সেঞ্চুরিতে গতকাল লাহোরে দলকে রেকর্ড জয় এনে দিয়েছেন। দলীয় রেকর্ডের সঙ্গে নিজেও রেকর্ডের পাতায় নাম তুলেছেন।
সবচেয়ে কম ইনিংসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন বাবরের দখলে। এই রেকর্ডে পাকিস্তান অধিনায়কের ধারেকাছেও নেই বিরাট কোহলি।
প্রথম ম্যাচে হাসিম আমলার দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল ভেঙেছেন আমলার আরেকটি রেকর্ড। ওয়ানডেতে দ্রুততম ১৫ সেঞ্চুরির রেকর্ড গড়তে পেছনে ফেলেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই ওপেনারকে। ১৫ সেঞ্চুরি পেতে বাবর খেলেছেন ৮৩ ইনিংস, সেখানে আমলার লেগেছিল ৮৬ ইনিংস।
কোহলি আছেন এই তালিকার ৩ নম্বরে। ইনিংসের হিসাবে বাবরের চেয়ে যোজন যোজন পিছিয়ে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক। ১৫ ওয়ানডে সেঞ্চুরি করতে কোহলি সময় নিয়েছেন ১০৬ ইনিংস। কোহলির পর এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। এই দুজনই ১৫ সেঞ্চুরি করতে খেলেছেন ১০৮ ইনিংস।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৪ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৪ ঘণ্টা আগে