
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত ছবিতে পরিণত হয়েছে! ব্যাটিং ধসের দুষ্টচক্র থেকে কিছুতেই যেন বের হতে পারছে না তারা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা খানিক আশাব্যঞ্জক মনে হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর জাকের আলী ছাড়া কেউই ব্যাটিং দৃঢ়তা দেখাতে পারেননি। ব্যাটারদের একের পর এক আত্মাহুতিতে রাওয়ালপিন্ডির ব্যাটিংস্বর্গে বাংলাদেশ টেনেটুনে করতে পেরেছে ৯ উইকেটে ২৩৬।
শুরুতেই বাজে ব্যাটিং দেখে ধারাভাষ্যকাররাও অবাক—বাংলাদেশ আসলে কী করতে চাইছে? রাওয়ালপিন্ডির পিচকে বলা হচ্ছে ব্যাটিং স্বর্গ। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারলেন কই? একের পর এক ভুল শটে ব্যাটাররা যেন প্রতিপক্ষ বোলারদের কাজ সহজ করে দিলেন। কিছুটা সিমিং কন্ডিশনে সফল হলেন এক কিউই স্পিনার—মাইকেল ব্রেসওয়েল, নিলেন ৪ উইকেট।
শান্তর ফর্মটা নিয়ে বেশ কথা হচ্ছিল কদিন ধরে। আজ সব সমালোচনার একটা জবাব দেওয়ার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। সতীর্থদের আসা-যাওয়ার পথে একপ্রান্তে একটু ধৈর্য দেখালেও তিনিও শেষ পর্যন্ত দলীয় সংগ্রহকে বড় জায়গায়ও নিতে পারেননি, ফিরেছেন ৭৭ রানে। এই ইনিংস খেলার পর তাঁর অফিশিয়াল পেজে একটা পোস্ট দেওয়া হয়েছে, ‘নাজমুল হোসেন শান্তর চমৎকার ৭৭ রানের ইনিংস নিশ্চুপ করে দিয়েছে সন্দেহ পোষণকারীদের।’ ম্যাচের মাঝে যেহেতু পোস্ট করা হয়েছে, নিশ্চয়ই তিনি দেননি। হয়তো পেজ চালানোর দায়িত্বে থাকা কোনো ‘অ্যাডমিন’ দিয়েছেন। কিন্তু যিনিই পোস্ট করুন, এটা যেহেতু শান্তর অফিশিয়াল পেজ, সে হিসেবে এটা তাঁর আনুষ্ঠানিক পোস্টই হিসেবে বিবেচিত হবে। ব্যাটিংবান্ধব উইকেটে দল যেখানে খাবি খেয়েছে, সেখানে ৭৭ রানের ইনিংসেই ‘তৃপ্তির ঢেকুর’ তোলা পোস্ট নিয়ে স্বাভাবিকভাবে সমালোচনা হবে শান্তর পোস্ট নিয়ে।

আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আরেকটি বড় প্রমাণ স্পিনের বিপক্ষে দুর্বলতা। ২০২ থেকে ওয়ানডেতে স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের গড় স্ট্রাইক রেট সবচেয়ে কম ৭৫.৬। এমনকি জিম্বাবুয়ের মতো দলেরও (৮১.৮) স্ট্রাইক রেট বাংলাদেশের চেয়ে ভালো! অথচ বাংলাদেশের ব্যাটাররা কি না সারা বছর স্পিনিং কন্ডিশনে বেড়ে ওঠেন। এত ব্যর্থতার ভিড়ে শান্তর ৭৭ রানের ইনিংসটা নিয়ে তাই উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সুযোগ দিচ্ছে না বাংলাদেশের সমর্থকদের।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে