সামাজিক মাধ্যমে বিরাট কোহলির জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই। ছবি পোস্ট করা, স্ট্যাটাস দিলে কোটি কোটি রূপি আয় করেন তিনি। তাঁর আয় নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ একটু বেশি।
হপার এইচকিউ নামে এক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সলিউশনস প্ল্যাটফর্ম গতকাল এক তালিকা প্রকাশ করেছে। সেখানে প্রকাশ করা হয়েছিল, ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য সাড়ে ১১ কোটি রূপি আয় করেন কোহলি। বাংলাদেশি মুদ্রায় তা ১৫ কোটি ২১ লাখ টাকা। ক্রীড়াবিদদের মধ্যে ইনস্টাগ্রামে আয় করা তৃতীয় ধনী হচ্ছেন ভারতীয় এই ব্যাটার। তবে কোহলি তা মিথ্যা দাবি করেছেন। ভারতীয় এই ব্যাটার আজ সকালে টুইট করেন, ‘জীবনে যা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ ও ঋণী। তবে সামাজিক মাধ্যমে আমার আয় নিয়ে যে সংবাদ প্রচার হয়েছে, তা সত্য নয়।’
কোহলির আয় নিয়ে জুনে এক প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ১০৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮৬ কোটি টাকা) সম্পত্তির মালিক কোহলি বিশ্বের সর্বোচ্চ উপার্জন করা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম। স্টকগ্রো নামে বেঙ্গালুরু ভিত্তিক এক বিনিয়োগ কোম্পানি কোহলির আয়ের তথ্য প্রকাশ করেছে। ফোর্বস, ডিএনএ, এমপিএল, স্টার্টআপটকির নাম উল্লেখ করেছে স্টকগ্রো। ক্রিকেট ছাড়াও সামাজিক মাধ্যম থেকে ভারতীয় এই ক্রিকেটার আয় করেন মোটা অঙ্কের টাকা। যেখানে ইনস্টাগ্রামে এক পোস্ট দিলে আয় করেন ৮ কোটি ৯০ লাখ রূপি (১১ কোটি ৭৭ লাখ টাকা) ও আর টুইটারে প্রতি পোস্টে তাঁর অ্যাকাউন্টে যোগ হয় আড়াই কোটি রূপি (৩ কোটি ৩১ লাখ টাকা)। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ২৫ কোটি। টুইটার ও ফেসবুক-এই দুই মাধ্যমেও ৫ কোটি করে অনুসারী রয়েছে ভারতীয় এই ব্যাটারের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩১ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে