আগের দিন নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিয়ে জয়ের সুবাস ছড়িয়ে দিয়েছিলেন ইবাদত হোসেন। গতকাল যেখানে শেষ করেছিলেন, আজ যেন সেখান থেকেই শুরু করলেন।
যে রস টেলরকে নিয়ে ভয়টা হচ্ছিল, তাঁকে ফিরিয়ে দিয়ে আরেকবার উচ্ছ্বাসে ভাসলেন ইবাদত। এবার শুধু উইকেটের উচ্ছ্বাস নয়, ৫ উইকেট পাওয়ার আনন্দও যোগ হয়েছে। ঘুচেছে একটা আফসোস৷
ইবাদতের ৫ উইকেটের মাহাত্ম্য আরও বেড়ে যায়, যখন এই তথ্যটা সামনে আসে যে ২০১৩ সালের আগস্টের পর বাংলাদেশি কোনো পেসারের প্রথম ইনিংসে ৫ উইকেট।
প্রায় ৯ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম। পরে কাইল জেমিসনকেও আউট করে ইবাদত থেমেছেন ৪৬ রান খরচে ৬ উইকেট নিয়ে।

লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৯ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৪ ঘণ্টা আগে