
ইফতারের পরই সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সন্ধ্যার কিছু পর তামিমকে হুইলচেয়ারে বের করে আনা হয় কেপিজে হাসপাতাল থেকে।
সাভার থেকে ঢাকায় আনার পথে তামিমের অ্যাম্বুলেন্সের গতি যেন কোনোভাবেই রোধ না হয়, সে জন্য পুলিশের বিশেষ একটা দল নিয়োজিত ছিল। পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্সের রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, যাতে দ্রুত ও স্বচ্ছন্দে তামিমের অ্যাম্বুলেন্স রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারে। রাত ৯টার আগেই তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারে পৌঁছেছে বলে জানা গেছে।
সকাল থেকে তামিম নিজেই চাচ্ছিলেন ঢাকায় চলে আসতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর গড়িয়ে বিকেলে শেষ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এভারকেয়ারের বিশেষায়িত অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পর তামিমের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আয়েশা, বড় ভাই নাফিস ইকবালসহ আরও কয়েকজন আত্মীয়। হুইলচেয়ারে করে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাঁকে।
আজ রাত ১০টায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ দুপুরে সাকিব আল হাসানের মা শিরীন আক্তার ও বাবা মাশরুর রেজা কেপিজে হাসপাতালে আসেন তামিমের খোঁজখবর নিতে। হাসপাতাল থেকে ফেরার পথে সাংবাদিকদের সাকিবের বাবা বলেন, ‘তামিম ভালো আছে; ইনশা আল্লাহ শিগগির বাসায় ফিরতে পারবে। আমাদের এখন তার সুস্থতার জন্য দোয়া করা উচিত।’ হাসপাতাল ছাড়ার কিছু সময় আগে যুক্তরাষ্ট্র থেকে ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন সাকিবও।
দুপুর ১২টায় কেপিজে হাসপাতালের কনফারেন্স রুমে তামিমের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী। তামিমের হার্টে রিং বা স্টেন্ট পরানো নিয়ে শুরুতেই কেপিজে হাসপাতালটির হৃদ্রোগ বিশেষজ্ঞ মনিরুজ্জামান মারুফের চিকিৎসাসেবা প্রদানের প্রশংসা করেন। তামিম প্রসঙ্গে মহাপরিচালক সংবাদমাধ্যমে বলেন, ‘তামিম ইকবাল বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। তবে তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কমপক্ষে তিন মাস সময় দিতে হবে। বাসায় গিয়ে তিনি ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে বিশ্রামে থাকতে হবে।’

গ্রুপপর্ব কিংবা সেরা ৩২; আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে সে দাপট দেখাতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। তাদের ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
১ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে শেষ ষোলোতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। সেই হতাশাজনক বিদায়ের পর দলটির প্রধান কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেস। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদও বিশ্বকাপ পর্যন্তই ছিল।
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে
৫ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা যখন জয়ের আনন্দে মেতে ওঠেন, তখন পর্তুগাল শিবিরে নেমে আসে হতাশা। রোনালদো ধীর পায়ে মাঠ ছেড়ে টানেলের দিকে হাঁটতে থাকেন। সম্প্রচারে টেলিভিশনের ক্যামেরাও অনুসরণ করে তাঁর প্রতিটি পদক্ষেপ। করিডর পেরিয়ে ড্রেসিংরুম পর্যন্ত সেই দৃশ্যই ছিল ম্যাচ-পরবর্তী সবচেয়ে আবেগঘন মু
৬ ঘণ্টা আগে