জসপ্রীত বুমরাকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টকে সামনে রেখে আগেই দেওয়া হয়েছে বিশ্রাম। পঞ্চম টেস্টেও তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে আরেক ক্রিকেটার লোকেশ রাহুলকে নিয়ে।
২৩ ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, চোটে পড়ায় সেই টেস্টের দল থেকে ছিটকে গেলেন রাহুল। ডান পায়ের উরুর মাংসপেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এই চোটে তিনি আক্রান্ত হয়েছেন হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে। দুই ইনিংসে করেন ৮৬ ও ২২ রান। সেই টেস্টই তাঁর ক্যারিয়ারের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। চোটে পড়ায় বিশাখাপত্তনম সিরিজ শুরুর আগেই দল থেকে তিনি বাদ পড়ে যান। এরপর রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। রাজকোট টেস্ট শুরুর আগে ১২ ফেব্রুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল রাহুল ৯০ শতাংশ ফিট এবং বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে সেরে উঠছেন। পরবর্তীতে তাঁর রাজকোট টেস্টও খেলা হয়নি।
এমনকি সিরিজের পঞ্চম টেস্টেও রাহুলের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বিসিসিআইয়ের সর্বশেষ হালনাগাদ করা তথ্য অনুযায়ী, ফিটনেসের ওপর নির্ভর করছে রাহুল সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন কি পারছেন না। ৭ মার্চ ধর্মশালায় শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। অন্যদিকে রাহুলের পরিবর্তে টেস্টে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল। প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন পাডিক্কাল।
বুমরাকে বিশ্রাম দেওয়া মূলত ভারতের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের এক অংশ। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন টেস্ট মিলে তিনি বোলিং করেছেন ৮০.৫ ওভার। ১৩.৬৫ বোলিং গড়ে নিয়েছেন ১৭ উইকেট। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। যেখানে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে ওঠেন কদিন আগে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ১৮ ফেব্রুয়ারি শেষ হওয়া রাজকোট টেস্টে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে টেস্টে ভারতের সর্বোচ্চ রানে জয়। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম তিন টেস্টই শেষ হয়েছে ৪ দিনে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকার দুইয়ে এখন ভারত।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে