
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ—দুটি জায়গায় বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মিলেছেন এক বিন্দুতে। প্রথমত, তিনজনই এবারের বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। অন্যদিকে তাঁদের মধ্যে রয়েছে একটা সাধারণ আক্ষেপও। সেই আক্ষেপ হলো বিপিএলে ফাইনালে উঠে শিরোপা না ছোঁয়ার আক্ষেপ।
২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে বিপিএলে পথচলা শুরু হয় মিরাজের। সেবারই ফাইনালে উঠে বাজেভাবে হেরে যায় রাজশাহী কিংস। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস সেবার জেতে ৫৬ রানে। মিরাজ এরপর বিপিএল ফাইনাল খেলেন ২০১৯-২০ মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে। এবারের ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারায় রাজশাহী রয়্যালস। দুবার রানার্সআপ হওয়া মিরাজ ফাইনালে উঠেছেন এবারের বিপিএলে। এবার তাঁর দল ফরচুন বরিশাল। প্রতিপক্ষ টুর্নামেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফাইনাল শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে ফাইনালে ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে। বরিশালের প্রতিনিধি হিসেবে আসা মিরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কখনো বিপিএলে ট্রফি জিতিনি। এবার জিতলে প্রথমবার চ্যাম্পিয়ন হবো। এর আগে দুবার ফাইনাল খেলেছি, এ নিয়ে তিনবার ফাইনাল খেলব। চ্যাম্পিয়ন হতে সবাই চায় । যারা মাঠে ভালো খেলবে, তারাই জিতবে।’
মিরাজের মতো বরিশালেরও চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ রয়েছে। বরিশাল বার্নার্স, বরিশাল বুলস, ফরচুন বরিশাল—এখন পর্যন্ত তিনবার তিন নামে ফাইনালে খেলে প্রত্যেকবারই হয়েছে রানার্সআপ। যার মধ্যে ২০১৫ ও ২০২২ দুবারই কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে বরিশালকে। দুটো ফাইনালেই ফলের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। রোমাঞ্চকর এক ফাইনাল এবার হবে বলে আশা করছেন মিরাজ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেট এমন এক খেলা, যেদিন যে ভালো করবে, সে-ই জিতবে। বরিশাল-কুমিল্লা ফাইনাল এর আগেও হয়েছে। ১ রানে হেরেছে বরিশাল। আশা করি আরও একটা ভালো ম্যাচ এবার উপহার দিতে পারব। সবাই উপভোগ করবেন।’

বিশ্বকাপের দুই দলের দেখা হয়েছিল দুই দশক আগে, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে। সেবার শেষ ষোলোর লড়াইয়ে পিছিয়ে পড়েও জিনেদিন জিদানের জাদুতে ম্যাচ জিতে নিয়েছিল ফ্রান্স। দুই দশক পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।
২ ঘণ্টা আগে
কানসাসের অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কম্পাস মিনারেলস সেন্টারটা (সিএমসি) গত দেড় মাসে আর্জেন্টিনা দলের কাছে যেন নিজেদের ঘরের মতোই আপন হয়ে উঠেছিল। বিশ্বকাপের শুরু থেকে দেড় মাস ধরে আর্জেন্টিনা দল প্রস্তুতি সেরেছে এ ট্রেনিং সেন্টারেই।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা দলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পর সোমবার দলের অনুশীলনে অংশ নেননি আর্জেন্টিনা অধিনায়ক।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল শুধু আর্জেন্টিনার ফাইনালে ওঠার লড়াই নয়, এমিলিয়ানো মার্তিনেসের জন্য এটি হতে যাচ্ছে একটি ঐতিহাসিক ম্যাচও। আটলান্টায় মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের নতুন রেকর্ড গড়বেন তিনি।
৭ ঘণ্টা আগে