হার না মানা সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জিতিয়েছেন জো রুট। নতুন অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে বিপর্যয় কাটিয়ে ওঠার পর কিপার-ব্যাটার বেন ফোকসকে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তিনি।
১১৫ রানের অসাধারণ ইনিংস উপহার দেওয়ার পথে দ্রুততম ব্যাটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের কীর্তি গড়েছেন রুট। এরপর থেকেই মার্ক টেলর, মাইকেল ভনদের মতো সাবেকরা রুটের স্তুতি গাইতে শুরু করেছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গেছে রুটের একটি জাদুকরী মুহূর্ত। কোনো কিছুর সঙ্গে হেলান দিয়ে না থাকলেও অবিশ্বাস্যভাবে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে ছিল তাঁর ব্যাট!
ভিডিওতে দেখা গেছে, লর্ডসে ম্যাচের চতুর্থ ইনিংসে বোলিং রানআপ নিচ্ছেন কাইল জেমিসন। স্ট্রাইক প্রান্তে ফোকস। সে সময় নন-স্ট্রাইক প্রান্তে থাকা রুট কোনো কিছুর সাহায্য ছাড়াই ক্রিজে ব্যাট দাঁড় করিয়ে রাখেন। যেন ব্যাটের নিচে শিকড় গজিয়েছিল। জেমিসন বল ছোড়ার আগমুহূর্তে ব্যাট হাতে তুলে নেন রুট।
ব্যাটকে এভাবে বশে আনতে দেখে রীতিমতো অবাক সবাই। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার তো লিখেই ফেলেছেন, ‘সে একজন জাদুকর।’
ইংল্যান্ডের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী বার্মি-আর্মির এক সদস্য লিখেছেন, ‘শুধু ব্যাট হাতে নয়; ব্যাট ছাড়াও সে জাদুকর।’
রুট যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘নিউ ব্যালান্স’-এর ব্যাট দিয়ে খেলেন, আরেকজন টুইটার ব্যবহারকারী মজার ছলে সেটিই মনে করিয়ে দিয়েছেন, ‘রুট কোন ব্যাট দিয়ে খেলেন, জানেন তো? একেই বলে নতুন ভারসাম্য।’
তবে সবার কৌতূহল মেটান সাংবাদিক পিয়ার্স মরগান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটা কোনো জাদুবিদ্যা নয়। সাধারণত অন্য ক্রিকেটাররা যে ধরনের ব্যাট দিয়ে খেলে থাকেন, রুটেরটা তাঁদের থেকে একদমই আলাদা। তাঁর ব্যাট ফাঁপা নয়; একদম সোজা। সে কারণে বাতাসের চাপ না থাকলে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যায়।’

ইংল্যান্ডের জনপ্রিয় ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই ভারত-পাকিস্তান ইস্যুতে সরগরম। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটার নেবে না—কদিন আগে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিসিবি) এক প্রতিবেদনে এমনটা জানা গিয়েছে। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টিতে বাবর আজমের ব্যাটিং সামর্থ্য নিয়ে প্রশ্নটা বহু পুরনো। এরপরও বারবার এই সংস্করণে তাঁর জায়গা পাওয়ায় সমালোচনার শেষ নেই। এই ইস্যুতে এবার পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, ইন্স্যুরেন্স পলিসিতে বাবরকে কাজে লাগাচ্ছেন হেসন।
১ ঘণ্টা আগে
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—সিকান্দার রাজার সঙ্গে ক্রিকেটের বহুল প্রচলিত প্রবাদ বাক্যটাই যেন মানানসই। এবারের বিশ্বকাপে চমক দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটের টিকিট কেটেছে রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে। কখনো ব্যাটিংয়ে, কখনো বোলিংয়ে তিনি তাঁর কারিশমা দেখিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সে ফিরে
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় অনেক আগে থেকেই মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান। বিশেষ করে বাইশ গজে এই দুই দলের লড়াইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যায়। এই ইস্যুতে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে একহাত নিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।
২ ঘণ্টা আগে