
একেবারেই যে রান পাচ্ছিলেন না; তা নয়। তবে দল ও সমর্থকদের যে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না মুশফিকুর রহিম।
দেশের ব্যাটিং লাইন আপের ভরসার প্রতীক হয়ে ওঠা মুশফিক নিজের দায়িত্বটাই যেন ভুলে গিয়েছিলেন। টেস্টেও টি-টোয়েন্টি ধাঁচের শট খেলতে গিয়ে গত কয়েক মাসে উইকেট বিলিয়ে দিয়েছেন। সর্বমহলে সমালোচিতও হয়েছেন।
দুঃসময় পেছনে ঠেলে মুশফিকের ব্যাটে অবশেষে চওড়া হাসি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের সকালেই প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই তুলে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। দুই বছর পর তিন অঙ্কের দেখা পেয়েও রয়ে-সয়ে খেলছেন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই ৩৯ রানের লিড নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৪৩৬ রান।
ইনিংসের ১৫৩তম ওভারের তৃতীয় বলে আসিথা ফার্নান্দোকে বাউন্ডারি মেরে মুশফিক পূর্ণ করেন সেঞ্চুরি। ২৭০ বলের ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাজিক্যাল ফিগার ছোঁয়ার পথে মেরেছেন মাত্র চারটি বাউন্ডারি।
মুশফিকের তৃতীয় দিনের সঙ্গী লিটন দাসও ছিলেন সেঞ্চুরির পথে। তবে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১২ রান দূর থাকতে। লিটন আউট হওয়ার পরের বলেই ক্লিন বোল্ড তামিম ইকবাল। চোটে পড়ে আগের দিন চা-বিরতির পর ব্যাটিংয়ে না নামা তামিম আজ আর কোনো রান যোগ করতে পারেননি। মুশফিক ৫০০০ রান ছুঁয়ে ফেললেও বন্ধুপ্রতিম সতীর্থের রেকর্ডে সঙ্গী হতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে তাঁকে। লিটন-তামিম দুজনেরই ঘাতক ‘কনকাশন সাব’ কাসুন রাজিথা।
চা-বিরতিতে যাওয়ার আগে মুশফিককে সঙ্গ দিচ্ছিলেন বল হাতে আলো ছড়ানো নাঈম হাসান।

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
১২ মিনিট আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
২৮ মিনিট আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে