
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ জিতে নিউজিল্যান্ড ‘এ’ দল এমনিতেই এগিয়ে। সিরিজে ফিরতে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের এখন জয়ের বিকল্প নেই। যেখানে আজ মিরপুরে প্রথম দিনেই দাপট দেখিয়েছে সোহানের দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ আজ শুরু হয়েছে মিরপুর শেরেবাংলায়। প্রথম দিনই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। যার ফলে দিনের পুরো ৯০ ওভার খেলা হয়নি। যতটুকু খেলা হয়েছে, স্বচ্ছন্দে ব্যাটিং করেছে বাংলাদেশ। ৪ উইকেটে ২২৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। অমিত হাসান ১৬ রানে ব্যাটিং করছেন। তাঁর আরেক সতীর্থ মাহিদুল ইসলাম অঙ্কন সবেমাত্র উইকেটে এসেছেন। ১ রান করেছেন। তবে বাংলাদেশের দারুণ দিনের পরও সেঞ্চুরির আক্ষেপটা থেকে গেল নাঈম শেখের।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ গড়েছেন ১৩০ রানের জুটি। ৩২তম ওভারের প্রথম বলে বিজয়কে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন জ্যাক ফুলকস। ফুলকসের শর্ট বলে পুল করতে গিয়ে বিজয় ধরা পড়েন নিউজিল্যান্ড উইকেটরক্ষক মিচ হে’র হাতে। ৪৮ রান করেন বিজয়।
বিজয় ফেরার পর দ্রুতই ফিরেছেন নাঈম শেখ। ৩৩তম ওভারের শেষ বলে নাঈমকে ফেরান জেডেন লেনক্স। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন নাঈম। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৩ ওভারে ২ উইকেটে ১৩৬ রান। তিন নম্বরে নামা সাইফ হাসান এরপর তুলে নিয়েছেন ফিফটি। ৮৪ বলে করেছেন ৫১ রান। যেখানে তৃতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে সাইফ গড়েছেন ৪৪ রানের জুটি। আর চতুর্থ উইকেটে অমিত হাসানের সঙ্গে ৪৩ রানের জুটি গড়তে সাইফ অবদান রেখেছেন।
সাইফ যখন আউট হয়েছেন, বাংলাদেশের স্কোর তখন ৫৬.১ ওভারে ৪ উইকেটে ২২৩ রান। এরপরে খেলা হয়েছে কেবল ৮ বল। বেরসিক বৃষ্টির বাগড়ায় ৫৮তম ওভারের খেলা পুরোটা হয়নি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করার পরই শেষ প্রথম দিনের খেলা।

সময়টা উপভোগ করছেন রিশাদ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গাতেই লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের ঘায়েল করছেন তিনি। মিরপুরে সবশেষ ওয়ানডে সিরিজেই যিনি কাঁপিয়েছেন, ফের একই ভেন্যুতে পাকিস্তান সিরিজ হওয়ায় আলোচনায় এই তরুণ লেগস্পিনার।
১১ মিনিট আগে
ইরানের নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাঁদের নিজভূমে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
২৯ মিনিট আগে
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান নারী ফুটবল প্রতিযোগিতা চলাকালে ইরানের নারী ফুটবল দলকে ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দলের পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার পর অন্য সদস্যদের দেশে ফেরার প্রস্তুতির সময় এক খেলোয়াড়কে জোর করে বাসে তোলার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে