টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ঘুরে ফিরে আসছে পাকিস্তান স্পিনার উসমান তারিকের নাম। পাকিস্তানের এই রহস্যময় অফ স্পিনারের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে সামান্য থেমে যাওয়ার কৌশল ভারতীয় শিবিরে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতি নয়, বরং বৈচিত্র্য আর ধাঁধার মতো অ্যাকশনে ব্যাটসম্যানদের ছন্দ নষ্ট করে দেওয়াই তার মূল শক্তি, যা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বড় ব্যবধান গড়ে দিতে পারে।
এই রহস্যময় স্পিনারকে নিয়ে খোদ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সূর্যকুমার বিষয়টিকে ‘সিলেবাসের বাইরের প্রশ্ন’ হিসেবে অভিহিত করে বলেন যে, তারিক ভিন্নধর্মী হলেও ভারতীয় দল তার কাছে আত্মসমর্পণ করবে না। এমনকি সতীর্থদের প্রস্তুত করতে অনুশীলনে সূর্যকুমারকে নিজের হাতে তারিকের অ্যাকশন নকল করে বল করতেও দেখা গেছে।
উসমান তারিককে ভারতের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন কিংবদন্তি স্পিনার হরভজন সিংও। ভারতকেই ফেবারিট মানলেও তিনি সতর্ক করে বলেছেন যে, তারিককে খেলতে হবে বাড়তি সতর্কতায়। হরভজনের মতে, ভারতীয় দল অত্যন্ত সক্ষম হলেও চাপমুক্ত থেকে এই রহস্যময় স্পিনারকে মোকাবিলা করাটাই হবে জয়ের চাবিকাঠি।
২৮ বছর বয়সী তারিক এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেই সুযোগ পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন। তবে তার পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা হচ্ছে তার অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে, যা কেউ কেউ অবৈধ বললেও ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একে বৈধ বলেই মনে করেন।
অশ্বিন তার ইউটিউব চ্যানেলে এই স্পিনারকে সামলানোর জন্য ব্যাটসম্যানদের একটি অভিনব কৌশল বাতলে দিয়েছেন। তার মতে, তারিক বল ছাড়ার আগে যখন থমকে যাবেন, ব্যাটসম্যান চাইলে তখন ক্রিজ থেকে সরে দাঁড়াতে পারেন। এতে আম্পায়ার যেমন অস্বস্তিতে পড়বেন, তেমনি বোলার হিসেবে তারিকের ওপরও প্রচণ্ড মানসিক চাপ তৈরি হবে।
অশ্বিন মনে করেন, হাই-ভোল্টেজ ম্যাচে ব্যাটসম্যানরা বারবার এমনটা করলে পাকিস্তানের এই ‘ট্রাম্প কার্ড’ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে প্রায় ৩৩ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও মাঠের খেলায় একের পর এক হতাশ করেই যাচ্ছিলেন রেকর্ড দামে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। অবশেষে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন গ্রিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ফিফটির দেখা পান তিনি। তবে ভাগ্য বদলায়ন
৪৩ মিনিট আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথে না হেঁটে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মঈন আলী। বিষয়টি নিয়ে গত কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। তার আগে ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের ক্লাব ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলছেন ২৮ বছর বয়সী এই তারকা। তাঁকে পাকাপাকিভাবে কাম্প ন্যু-তে রেখে দেওয়ার বিষয়ে কাতালান ক্লাবটি সবদিক খতিয়ে দেখলেও দলবদলের অঙ্ক
২ ঘণ্টা আগে