চট্টগ্রাম টেস্টে জিততে শেষ দিনে পাকিস্তানের দরকার ৯৩ রান। ১০ উইকেট হাতে থাকা বাবর আজমের দলের জন্য কাজটি কঠিন হওয়ার কথা নয়। তবে টেস্ট ম্যাচের শেষ দিন বলেই বিপদ দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। শেষ দিনের শুরুতে দ্রুত উইকেট হারালে পাকিস্তান সমস্যায় পড়তে পারে বলে মনে করেন দেশটির সাবেক এই কিংবদন্তি ব্যাটার। পাশাপাশি রান তাড়ায় দারুণ শুরু এনে দেওয়া দুই ওপেনারের প্রশংসাও করেছেন তিনি।
ব্যাটে-বলে চতুর্থ দিন দারুণ নৈপুণ্য দেখায় পাকিস্তান। বাংলাদেশকে ১৫৭ রানে থামিয়ে লক্ষ্য তাড়ায় অনেক দূর এগিয়ে গেছে তারা। পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করে ইনজামাম বলেন, ‘পাকিস্তানি বোলাররা দ্রুত উইকেট নিয়েছে। যদিও এই উইকেটে ২০০ রান করা মোটেই সহজ নয়। তবে আবিদ ও শফিক যেভাবে ব্যাট করেছে তাতে কাজটা সহজ হয়ে গেছে। এখন এসে এই রান সহজ মনে হলেও, আসলে তেমন নয়। প্রথম ইনিংসের দিকে তাকালেও দেখব, আবিদ ও শফিক আউট হওয়ার পর পাকিস্তান সমস্যায় পড়তে শুরু করে।’
দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট হারালে পাকিস্তানে বিপদে পড়ত উল্লেখ করে ইনজামাম বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও ১৫-২০ রানের মধ্যে পাকিস্তানের এক-দুই উইকেট পড়ে গেলে ঝামেলা শুরু হয়ে যেত। কারণ, এই লক্ষ্য খুবই কঠিন। এটা তাড়া করা সহজ হতো না। তাই আবিদ ও শফিককে কৃতিত্ব দিতে হবে। যারা দুই ইনিংসেই কাজটা সহজ করে দিয়েছে। পাকিস্তানের পরের ব্যাটাররা কিন্তু রান করতে পারছে না।’
সুবিধাজনক অবস্থায় থাকলেও পাকিস্তানকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইনজামাম। তিনি বলেন, ‘যদি শেষ দিন সকালে পাকিস্তান দ্রুত উইকেট হারিয়ে ফেলে, তবে এই টেস্টে পাকিস্তান এখনো বিপদে পড়তে পারে। পাকিস্তানের জন্য তাই প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে।’
দুই ওপেনারের সঙ্গে দারুণ বোলিং করা শাহিন শাহ আফ্রিদিকেও কৃতিত্ব দিয়েছেন ইনজামাম, ‘শাহিনকেও কৃতিত্ব দিতে হবে। এ বছর সে তৃতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছে। শাহিনের বোলিংয়ের ধার প্রতিনিয়ত বাড়ছে। শাহিন সব ফরম্যাটেই ভালো করছে।

কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
১৫ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির যে প্রস্তাব জুলাই মাসে দিয়েছিলেন, তারপর থেকেই বেশ চাপে তিনি। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে। তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে বেশ কিছু ফেডারেশন ও কয়েক জন কিংবদন্তি ফুটবলারের পক্ষ থেকেও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা খেলা চালিয়ে যাওয়া যায় কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। কিন্তু স্বল্প আলোয় খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল মোটেই রাজি ছিল না। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়াকে মাঠ ছাড়ার সময় ভীষণ ক্রুব্ধ দেখা গেছে।
২ ঘণ্টা আগে
লর্ডসে পরশু সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। কিন্তু মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় টালমাটাল ইংল্যান্ডের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে তাই বাধ্য হয়ে এক ক্রিকেটারকে বাদ দিল ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে