
বিপিএল শিরোপা নিয়ে ফরচুন বরিশাল এখন বরিশালে। আজ দুপুরে বরিশাল দল ট্রফি নিয়ে শহরের বেলস পার্কে আসেন। তাদের যাওয়ার আগেই হাজার হাজার দর্শকে ভরে উঠে মাঠ। কঠোর নিরাপত্তায় দুটি লাল গাড়িতে বিকেলে ৪টায় নগরের মূল সড়ক থেকে বেলস পার্কের দিকে যায় তামিমের দল। বিকেল সোয়া ৪টার দিকে মঞ্চে ওঠে পুরো বরিশাল দল। এ সময় দর্শকেরা করতালি দিয়ে অভিনন্দন জানান চ্যাম্পিয়ন খেলোয়াড়দের।

তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তদের চোখের সামনে দেখে আত্মহারা বরিশালের ক্রিকেটপ্রেমীরা। কথা হয় মারুফ হোসেন নামক এক ক্রিকেট দর্শকের সঙ্গে। পেশায় এই স্কুলশিক্ষক বলেন, ‘বিপিএলের এই বিজয় আমাদের জন্য বড় প্রেরণা। বরিশাল পারে, সামনেও পারব।’
সনিয়া আক্তার নামক এক তরুণী বলেন, ‘তামিম ভাইদের দেখতে এসেছি। অনেক খুশি।’ অপু-শিল্পী নামের এক দম্পতি জানায়, চ্যাম্পিয়ন খেলোয়াড়দের দেখতে এসেছেন তাঁরা। বরিশালবাসীর জন্য সুখবর বয়ে আনায় ফরচুন বরিশালের প্রতি তাঁরা কৃতজ্ঞ।

বিমানবন্দর থেকে ফরচুন বরিশাল দল ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী মিজানুর রহমানের প্রতিষ্ঠানে গিয়ে মধ্যাহ্নভোজ করেন। এরপর বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় সবাই। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো বেলস পার্ক সেনাবাহিনীর একাধিক দল টহল দিচ্ছে।

দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে এক
১ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
২ ঘণ্টা আগে