ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণের এই সিরিজ শুরুর আগমুহূর্তে আরও একবার ঝামেলায় পড়ল কিউইরা। ভারত সিরিজই শেষ হয়ে গেল সিয়ার্সের।
বাঁ হাঁটুর চোটে পড়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন সিয়ার্স। ২৬ বছর বয়সী এই পেসারের সিরিজ শেষ হয়ে যাওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক বিবৃতিতে বলেছে, ‘সিয়ার্স বাঁ হাঁটুতে চোট পেয়েছে শ্রীলঙ্কার মাঠে সাম্প্রতিক সময়ে টেস্ট সিরিজে অনুশীলনের সময়। গত সপ্তাহে নিউজিল্যান্ডে তাঁর স্ক্যান করা হয়েছে। স্ক্যানের কারণেই তার ভারত সফরে যাওয়ার ব্যাপারে একটু দেরি হচ্ছিল। তার মিনিস্কাসে একটা ছিদ্র ধরা পড়ে। প্রথম দফায় চিকিৎসা বিভাগ আলোচনা করে ভেবেছিল সে শঙ্কামুক্ত হবে। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সিরিজ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সিয়ার্সের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ডাফি এখন পর্যন্ত ৬ ওয়ানডে ও ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্টে এখনো তাঁর অভিষেক হয়নি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ২৯৯ উইকেট নিয়েছেন তিনি। সুযোগ পেলে ডাফি তাঁর সেরাটা দেবেন বলে আশাবাদী নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড। ডাফিকে নিয়ে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের হয়ে জ্যাকবের সাম্প্রতিক অভিজ্ঞতা দলে জায়গা পেতে সাহায্য করেছে। নিউজিল্যান্ডের জার্সিতে সাদা বলের ক্রিকেটে সে সব সময় দুর্দান্ত। যখনই সে ডাক পাবে, সে অবদান রাখতে পারবে বলে আমরা আশাবাদী।’
ডাফি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন আগামীকাল সকালে। একই দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সিয়ার্স, ডাফি এই দুই পেসার যেহেতু আগামীকাল খেলতে পারছেন না, সেক্ষেত্রে টিম সাউদি, ম্যাট হেনরি, উইল ও’রুর্কি-এই তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে নিউজিল্যান্ড। পেস বোলিং অলরাউন্ডার ড্যারিল মিচেলও অবদান রাখতে পারেন। দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র কার্যকরী হতে পারেন ভারতের মাঠে। সিয়ার্স ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেন এ বছরের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্রাইস্টচার্চে অভিষেক টেস্টে নেন ৫ উইকেট।
ভারত সিরিজ শুরুর আগে ১ অক্টোবর বদলে যায় নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। টিম সাউদির পরিবর্তে টম লাথামের কাঁধে তুলে দেওয়া হয় কিউইদের টেস্ট দলের নেতৃত্বভার। পরবর্তী কুঁচকির চোটে ভুগতে থাকা কেইন উইলিয়ামসনকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট
উইলিয়ামসন মিস করলেও সিরিজের বাকি অংশে পাওয়া যাবে বলে আশা নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচক স্যাম ওয়েলসের।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ তিনটি হবে তিন ভেন্যুতে। প্রথম টেস্টের পর দুই দলকে চলে যেতে হবে পুনেতে। ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন, উইল ইয়ং, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ম্যাট হেনরি

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৩ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে