শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে নিউজিল্যান্ড। সেই সিরিজের হতাশা ভুলে কিউইদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। নতুন সিরিজ শুরুর আগে বদলে গেল ব্ল্যাকক্যাপসদের টেস্ট অধিনায়ক।
নিউজিল্যান্ডের টেস্টের নেতৃত্ব ছেড়েছেন টিম সাউদি। কিউই এই পেসারের পরিবর্তে দলটির সাদা পোশাকে নতুন অধিনায়ক টম লাথাম। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে টেস্টে নেতৃত্ব শুরু করবেন লাথাম। ১৬ অক্টোবর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাউদি। সাদা পোশাকে প্রায় ২ বছরের নেতৃত্ব দেওয়ার পর সাউদির মনে হয়েছে, নতুন কাউকে এই দায়িত্ব (টেস্ট অধিনায়ক) দেওয়া দরকার। লঙ্কা পর্ব শেষ করে অকল্যান্ডে ফিরে আজ সাংবাদিকদের সাউদি বলেন, ‘যেকোনো সংস্করণে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক বিশেষ কিছু। এটা অনেক সম্মানের ও বড় পাওয়া। আমার বিশ্বাস, এমন সিদ্ধান্তে (টেস্টে নেতৃত্ব ছাড়া) দলের উপকারই হবে। এখন টমের দায়িত্ব দলকে এগিয়ে নেওয়ার।’
২০২২ সালে কেইন উইলিয়ামসন টেস্টে অধিনায়কত্ব ছেড়েছিলেন। তখন সাউদির কাঁধে তুলে দেওয়া হয় ক্রিকেটের রাজকীয় সংস্করণে নেতৃত্বের গুরুদায়িত্ব। সাউদির নেতৃত্বে নিউজিল্যান্ড ১৪ টেস্ট খেলে ৬টি করে জিতেছে ও হেরেছে। ২ ম্যাচ ড্র করেছে। অধিনায়ক সাউদি টেস্টে পেয়েছেন ৩৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট পেয়েছেন কেবল একবার। একেকটা উইকেট পেতে এ সময় তাঁর লেগেছে ৮০ বলেরও বেশি। কিউই এই পেসার বলেন, ‘দলকে সর্বোচ্চটা দেওয়ার উপায় হচ্ছে মাঠের পারফরম্যান্সে মনোযোগী হওয়া। তাতে নিজের সেরাটা ফিরে পাব। উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টেস্ট জয়ে অবদান রাখতে পারব।’
টেস্টে সাউদির নেতৃত্ব ছাড়াকে দারুণ সিদ্ধান্ত মনে করছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। কিউই কোচ বলেন, ‘টিম (সাউদি) দারুণ একজন ক্রিকেটার এবং খুব ভালো অধিনায়কও। তাকে (সাউদি) সতীর্থ ও সাপোর্ট স্টাফরা অনেক সম্মান করে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর ধরে খেলছে সে। টেস্ট দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তকে শ্রদ্ধা করছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে লাথাম নেতৃত্ব দিয়েছেন ৬৬ ম্যাচ। যার মধ্যে রয়েছে ৯ টেস্ট, ৪৪ ওয়ানডে ও ১৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ৩৯.৪৩ গড়ে করেছেন ২৩৬৬ রান। তবে লাথামের টেস্টে আনুষ্ঠানিক নেতৃত্বের শুরু ১৬ অক্টোবর। ২৪ অক্টোবর ও ১ নভেম্বর হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের শেষ দুই টেস্ট। শেষ দুই টেস্টের ভেন্যু পুনে ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
৩ ঘণ্টা আগে
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে