সকালে আবদুর রাজ্জাকের যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে সুযোগ পাওয়ার খবর জানা গিয়েছিল। আজ রাতে জানা গেল একই লিগে খেলতে যাচ্ছেন তাঁর বন্ধু মাশরাফি বিন মুর্তজাও। তাঁকে আজ ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। রাজ্জাক-মাশরাফি খেলতে যাচ্ছেন একই দলে।
বিসিবির নির্বাচক রাজ্জাককে সরাসরি চুক্তিতে নিয়েছে ডেট্রয়েট ফ্যালকনস। মাশরাফি দল পেলেন নিলাম থেকে। একই দলে আছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত, দিনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা।
গত দুই বছরে ডেট্রয়েট ফ্যালকনসের স্বত্বাধিকারীর বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন মাশরাফি। এ বছর অবশ্য চোটাঘাত আর বাজে পারফরম্যান্সের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দল ছেড়ে যান মাশরাফি। সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ক্রিকেট থেকে দূরে আছেন। গত ৫ আগস্ট দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর পুড়িয়ে দেওয়া মাশরাফির নড়াইলের বাড়ি। তার আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাঁর নীরব ভূমিকায় প্রচুর সমালোচনাও হয়।
সব পেছনে রেখে মাশরাফি যুক্তরাষ্ট্রের টি-টেন মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে ৮ নভেম্বর। ডেট্রয়েট ফ্যালকনস, মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স—এই ছয় দল খেলছে এবারের টুর্নামেন্টে। টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

ডেনমার্কের বিপক্ষে বড় জয়ের মাঝেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকটই আলোচনায় উঠে এসেছে। অভিজ্ঞ অধিনায়কের ঘনিষ্ঠদের একজন ও পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেইগাকে ম্যাচের পর বারবার রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলেও শেষ পর্যন্ত নীরবই ছিলেন তিনি।
২১ মিনিট আগে
২০ বছর আগের ঘটনা। মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ২০০৬ ফুটবল বিশ্বকাপের ফ্রান্স-ইতালি ফাইনাল সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলেছেন। দুই দশকের ব্যবধানে আবারও ফ্রান্সে জিদান। প্রতিপক্ষ সেই ইতালি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
৩ ঘণ্টা আগে