
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্ন নেই বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ প্রসঙ্গে থম্পসনের পুরো বক্তব্যেই ফুটে উঠেছে টেস্ট ক্রিকেটের প্রতি বড় দলগুলোর দায়িত্বের বিষয়টি। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘বাস্তবতা হলো, আমরা এমন কিছু কাজ করি যা করার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই এবং এতে আমাদের অনেক অর্থ ব্যয় হয়। যেমন সামনে আমাদের বাংলাদেশ সফর রয়েছে, যেখানে বিপুল অর্থ খরচ হবে, কিন্তু তাও আমাদের তা করতে হবে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে যে তাদের দারুণ সম্ভাবনা রয়েছে। এছাড়া একটি টেস্ট ম্যাচ খেলার জন্য জিম্বাবুয়েকে নিজেদের খরচে উড়িয়ে এনেছি আমরা।’
বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার সিদ্ধান্তকে শুধু বাণিজ্যিক হিসাব দিয়ে দেখার পক্ষে নন থম্পসন। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ও মর্যাদা রক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘মূল বিষয়টি হলো, সবকিছু কেবল আর্থিক মূল্যায়ন দিয়ে মাপা যায় না; মূল্যবোধও গুরুত্বপূর্ণ। আর টেস্ট ক্রিকেটের পবিত্রতাকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি।’
বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের অবস্থানের কথাও তুলে ধরেছেন ইসিবি চেয়ারম্যান। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের জন্মভূমি হিসেবে ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো বিশ্বজুড়ে বাড়তি গুরুত্ব পায়। সে কারণেই বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে নিয়মিত খেলা চালিয়ে যাওয়াকে তিনি নিজেদের দায়িত্বের অংশ হিসেবে দেখছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের টেস্ট সামর্থ্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সেই জয়কেই সামনে রেখে থম্পসন মনে করছেন, বাংলাদেশকে যথেষ্ট টেস্ট খেলার সুযোগ দেওয়া উচিত। আগামী বছরের ইংল্যান্ড সফরও সে ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ একটি অংশ।

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
২৩ মিনিট আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
৪ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রোমানিয়ায় চলমান নারী কন্টিনেন্টাল কাপে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে চার ওভারে ১০ রান খরচায় ৫ উইকেট নেন হিকস। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস। জবাবে মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে আইল অব ম্যান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার প
৬ ঘণ্টা আগে